Sunday, 13 September, 2026
13 September
HomeকলকাতাElection 26: ভোট দিলেন দুই হেভিওয়েট নেতা শুভেন্দু এবং গৌতম

Election 26: ভোট দিলেন দুই হেভিওয়েট নেতা শুভেন্দু এবং গৌতম

হাসিমুখে বুথ ছাড়লেন শুভেন্দু অধিকারী

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যে প্রথম দফার মেগা ভোটগ্রহণ পর্ব চলছে। সাধারণ মানুষের পাশাপাশি সকাল সকাল বুথমুখী হতে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতা-মন্ত্রীদেরও। বৃহস্পতিবার সকালে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং শিলিগুড়ির দাপুটে তৃণমূল নেতা গৌতম দেব।

আরও পড়ুনঃ ‘প্লাগে কাগজ গুঁজছে’, এখনই লোডশেডিং! ভয়ঙ্কর অভিযোগ অগ্নিমিত্রার

সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে ভোটদান পর্ব মিটিয়ে হাসিমুখেই বুথ থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। শরীরী ভাষাতেই স্পষ্ট ছিল আত্মবিশ্বাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ও দলের জয় নিয়ে প্রবল আশাবাদ ব্যক্ত করেছেন এই হেভিওয়েট নেতা।

আরও পড়ুনঃ SIR ক্ষোভে ভেসে যাবে চাকরি চুরি, ধর্ষণ, ভাঙন? ১৫২ আসনে ‘নয়া’ ভোট দেখবে বাংলা?

অন্যদিকে, উত্তরবঙ্গেও চলছে গণতন্ত্রের উৎসব। শিলিগুড়িতে এদিন সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব। তবে ভোটকেন্দ্রে যাওয়ার আগে এদিন সকালে স্থানীয় একটি মন্দিরে যান তিনি। সেখানে পুজো দিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিয়েই তারপর ভোটকেন্দ্রে পা রাখেন এই বর্ষীয়ান নেতা।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তের ভোটকেন্দ্রগুলিতে সাধারণ মানুষের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদেরও ভিড় জমাতে দেখা যাচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন