spot_img
Wednesday, 18 March, 2026
18 March
spot_img
Homeউত্তরবঙ্গSaraswati Puja: মন্ডপ থেকে উধাও দেবী সরস্বতীর মূর্তি, চাঞ্চল্য এলাকা জুড়ে

Saraswati Puja: মন্ডপ থেকে উধাও দেবী সরস্বতীর মূর্তি, চাঞ্চল্য এলাকা জুড়ে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত:

শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ীর মাজাবাড়ি এলাকাতে রাতের বেলায় সরস্বতী ঠাকুরের মূর্তি নিয়ে চলে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে।

আরও পড়ুন: Saraswati Pujo 2025: যদিও তিথি অনুযায়ী পঞ্চমী শেষ, তবুও আজও হচ্ছে বাগদেবীর আরাধনা

জানা গিয়েছে, গতকাল মাঝাবাড়ি এলাকার বাসিন্দারা সরস্বতী পুজোর আয়োজন করে। রীতি মেনে পুজো সম্পন্ন হয়।রাতে সকলে বাড়ি চলে যায়।এরপর এলাকারই কিছু যুবক সেখানে মদ্যপান করে।নেশাগ্রস্ত অবস্থায় অমর দাস নামে এলাকারই এক যুবক মন্ডপ থেকে সরস্বতী মূর্তি তুলে নিয়ে যায়।সেইসময় বাসিন্দারা দেখে ফেললে তাকে আটকাতে গেলে পাল্টা বাড়িতে ঢিল ছুড়ে, মন্ডপের লাইট ছিঁড়ে দেয় বলে অভিযোগ।অকথ্য ভাষায় গালিগালাজও করে।সরস্বতী মূর্তিটি বাড়িতে নিয়ে চলে যায় সেই যুবক।

আরও পড়ুন: Today’s Horoscope: আজ ৩ ফেব্রুয়ারী ২০২৫ সোমবার; আজ সকাল থেকে ৪ রাশির ভাগ্য বদলে যাবে

ঘটনার পর সোমবার সকালে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ করেন বাসিন্দারা।সেই অভিযোগের ভিত্তিতে যুবকের বাড়িতে যায় পুলিশ।মূর্তিটি ভাঙা অবস্থায় পাওয়া যায়।অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক। কিভাবে একটা পুজোর প্যান্ডেল থেকে ঠাকুরের মূর্তি নিয়ে চলে গেল মদ্যপ যুবকেরা এটা নিয়ে বিস্ময় ছড়িয়েছে গোটা এলাকার মানুষের মনে। অনেকেই জানিয়েছেন  এইভাবে মূর্তি নিয়ে যাওয়াকে  মেনে নিতে পারছেন না কেউই। দোষীদের শাস্তির দাবি করছেন তারা।

এই মুহূর্তে

আরও পড়ুন