spot_img
Friday, 6 February, 2026
6 February
spot_img
Homeজ্যোতিষ/আধ্যাত্মিকতাHoroscope Today: ব্রহ্মা যোগ ও ইন্দ্র যোগের জাদু, ধনতেরাসে কপাল খুলবে কোন রাশির?

Horoscope Today: ব্রহ্মা যোগ ও ইন্দ্র যোগের জাদু, ধনতেরাসে কপাল খুলবে কোন রাশির?

জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আজকের রাশিফল শনিবার ১৮ অক্টোবর ২০২৫। চাঁদ আজ সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে গোচর করবে। সূর্য আজ তুলা রাশিতে প্রবেশ করছে। চলছে বাংলা বছর ১৪৩২। পঞ্জিকা অনুসারে আজ বেলা ১২টা ১৮ মিনিট পর্যন্ত কৃষ্ণা দ্বাদশী তিথি থাকবে। তারপর শুরু হবে কৃষ্ণা ত্রয়োদশী তিথি। আজ ব্রহ্মা যোগ ও ইন্দ্র যোগের প্রভাব থাকছে। এর পাশাপাশি আজ থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র ও উত্তর ফাল্গুনী নক্ষত্র। আজ সকাল ৫টা ৩৪ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৫টা ৯ মিনিটে সূর্যাস্ত হবে। হিন্দুধর্ম অনুসারে শনিবার হলো শনি ঠাকুরের দিন। পাশাপাশি আজ পালিত হচ্ছে ধনতেরস। গ্রহরাজের কৃপায় আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে।

দেখে নিন আজকের রাশিফল

মেষ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনার আজ বিপুল অর্থব্যয় হতে পারে। আপনি আজ একজন অসুস্থ আত্মীয়ের সঙ্গে দেখা করতে পারেন। আপনি আজ এমন একটি সেমিনার অথবা প্রদর্শনীতে উপস্থিত হতে পারেন যেখান থেকে কিছু নতুন জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। আপনি আজ জিমে যেতে পারেন অথবা পার্কে বেড়াতে পারেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারেন।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি খালি পাত্রে ব্রোঞ্জের টুকরো রেখে দিন।

বৃষ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ দ্রুত অর্থ উপার্জন করতে চাইবেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন আজ তাঁরা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যা নাগাদ একটি পার্কে অথবা নির্জন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে নিয়মিত ১০৮দিন ধরে শ্রদ্ধার সঙ্গে একজন বয়স্কা মহিলাকে প্রণাম করুন।

আরও পড়ুনঃ চালু নয়া ওয়েবসাইট; বাড়ি বসেই দেখুন বারাসতের বিখ্যাত সব কালীপুজো, ক্লিক করুন বঙ্গ বার্তার দেওয়া লিঙ্ক-এ

মিথুন রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আজ আপনি কোথাও কেনাকাটা করতে গেলে অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। জীবনসঙ্গীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে তরল জাতীয় খাবার খান।

কর্কট রাশি: আপনি আজ একটি সামাজিক জমায়েতে উপস্থিত হতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিদেশে থাকেন এমন একজন আত্মীয়ের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন। আজ আপনি একজন অভাবী ব্যক্তিকে অর্থ ধার দিতে পারেন। প্রেমের জীবনের আজ আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও হঠাৎ করে অফিসের একটি কাজে চলে আসায় আপনি ব্যস্ত হয়ে পড়বেন। কোনও কাজে ভুলের কারণে আপনি আজ আপনার বাবা অথবা দাদার কাছ থেকে ধমক পেতে পারেন। তাঁদের কথাগুলি মেনে চলুন। এর ফলে আপনি লাভবান হতে পারবেন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনি একটি সমস্যার সম্মুখীন হতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে লক্ষ্মী চালিশা ও দেবী লক্ষ্মীর প্রশংসা সূচক বাক্য পাঠ করুন।

সিংহ রাশি: কোনও কাজে আজ আপনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার একটি অবাস্তব পরিকল্পনার কারণে আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রিয়জনদের সঙ্গে আজ কিছুটা সময় কাটান। প্রত্যেকের সঙ্গে অবশ্যই আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ আপনি কর্মক্ষেত্রে প্রত্যেকের কাছ থেকে প্রশংসা পাবেন। বাড়িতে আজ কিছু সুস্বাদু খাবার তৈরি হতে পারে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মদ্যপান এবং মাংস খাওয়া থেকে বিরত থাকুন।

কন্যা রাশি: আপনার দ্রুত নেওয়া একটি পদক্ষেপ আজ ইতিবাচক ফলপ্রদান করবে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য সময়ের সঙ্গে সঙ্গে আপনার ধারণাকে পরিবর্তন করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বের উন্নতি ঘটবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কোনও কাজে আপনি আজ বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। ভালোবাসার মানুষটির সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়টি আপনি একটি ধর্মীয় কাজে অতিবাহিত করবেন। আজ নিজে থেকে কোনও বিতর্কে জড়িয়ে পড়বেন না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার আগে আজ অর্ধাঙ্গিনীর সঙ্গে আলোচনা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার ঠাকুরদা এবং ঠাকুমা ছাড়াও অন্যান্য বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শন করুন ও তাঁদের সেবা করুন।

তুলা রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর বলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে চাইবেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। প্রিয়জনদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার সামর্থ্যে নেই এমন কোনও কাজ করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: মন ভালো রাখার জন্য এবং বুদ্ধির বিকাশের লক্ষ্যে জলে ভেজানো বাদাম খান।

আরও পড়ুনঃ নজরুল সাধক বামাক্ষ্যাপার কাছেও গিয়েছিলেন! কালীগানে মগ্ন নজরুল হিন্দুদের কাছে ‘বেজাত’, মুসলিমদের ‘কাফের’

বৃশ্চিক রাশি: এই রাশির কিছু ব্যবসায়ী আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে আজ আপনাকে নজর দিতে হবে। আপনি আজ রূপচর্চার ক্ষেত্রে কিছুটা সময় ব্যয় করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ইস্ত্রি করা পোশাক পরুন।

ধনু রাশি: মন থেকে আজ অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনারা সৃজনশীল প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার করলে আজ আপনি লাভবান হতে পারেন। প্রিয়জনদের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি আপনার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। কোনও কাজে আপনার স্ত্রীর কৃতিত্বের অবশ্যই প্রশংসা করুন। ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: শরীর এবং মনকে ভালো রাখার লক্ষ্যে সূর্যোদয়ের সময়ে প্রাণায়ামের অভ্যাস করুন।

মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। মনে রাখবেন, আজ আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। তাই, এদিক থেকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কাউকে কিছু না জানিয়ে বাড়িতে আজ হঠাৎ করেই আত্মীয়ের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। অত্যধিক মোবাইল চালানো থেকে অবশ্যই বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আপনার ব্যক্তিত্বের উন্নতির লক্ষ্যে অবশ্যই সুগন্ধি ব্যবহার করুন।

কুম্ভ রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনার একটি অবাস্তব পরিকল্পনার কারণে আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লোকের আপনার পকেটে অথবা ওয়ালেটে একটি হলুদ কাপড়ের টুকরো রাখুন। এর ফলে আপনার মনও ভালো থাকবে।

মীন রাশি: পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। আজ আপনার কোথাও শিক্ষামূলক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। প্রত্যেকের সঙ্গে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই ফল ও রুটি রাখার জন্য বাঁশ কিংবা বেতের অথবা খাগড়া দিয়ে তৈরি ঝুড়ি বা ট্রে ব্যবহার করুন।

এই মুহূর্তে

আরও পড়ুন