spot_img
Tuesday, 3 March, 2026
3 March
spot_img
HomeকলকাতাMessi Kolkata Chaos: বিশ্বের কাছে মাথা নিচু হল কলকাতার, এবার বাংলা ছাড়িয়ে...

Messi Kolkata Chaos: বিশ্বের কাছে মাথা নিচু হল কলকাতার, এবার বাংলা ছাড়িয়ে জাতীয় স্তরেও মমতা সরকারের নামে ছিছিক্কার

স্টেডিয়ামের ফেন্সিং টপকে, গেট ভেঙে মাঠে ঢুকে পড়ে উন্মত্ত জনতা। ভেঙে ফেলা হয় গোলপোস্ট। লাগিয়ে দেওয়া হয়ে আগুনও!

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির সফর ঘিরে যে বিশৃঙ্খলা, ভাঙচুর ও জনরোষের ছবি সামনে এসেছে, তা আর শুধুমাত্র বাংলার গণ্ডিতে সীমাবদ্ধ নেই। এই ঘটনা ঘিরে দুর্নীতি, চরম অব্যবস্থাপনা এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ এবার ছড়িয়ে পড়েছে জাতীয় রাজনীতির মঞ্চে।

আরও পড়ুনঃ রাজ্যে ৮৫ লক্ষ ভোটারের বাবার নামে গলদ! এবার তথ্য যাচাই করবে কমিশন

কলকাতার ঘটনার প্রতিক্রিয়ায় এবার সরাসরি মুখ খুললেন বিজেপির জাতীয় মুখপাত্র ও সাংসদ সুধাংশু ত্রিবেদী যার ভাষা ও আক্রমণের তীব্রতা রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।

সংবাদ সম্মেলনে সুধাংশু ত্রিবেদী বলেন, যুবভারতীতে যা ঘটেছে তা “শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা ভারতের জন্য লজ্জাজনক।” তাঁর কথায়, “একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার লিওনেল মেসির অনুষ্ঠানে যে ধরনের অব্যবস্থাপনা, হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা দেখা গেছে, তা দেশের মাথা নিচু করে দিয়েছে।” তিনি দাবি করেন, এই ঘটনা ভারতের ভাবমূর্তিকে আন্তর্জাতিক স্তরে আঘাত করেছে।

সংবাদ সম্মেলনে সুধাংশু ত্রিবেদী বলেন, যুবভারতীতে যা ঘটেছে তা “শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা ভারতের জন্য লজ্জাজনক।”

আরও পড়ুনঃ বেড়েছে ভোগান্তি, চলছে না বাস! মালিক ও চালক পক্ষ বিবাদে শিরে সংক্রান্তি নিত্যযাত্রীদের

তাঁর কথায়, “একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার লিওনেল মেসির অনুষ্ঠানে যে ধরনের অব্যবস্থাপনা, হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা দেখা গেছে, তা দেশের মাথা নিচু করে দিয়েছে।” তিনি দাবি করেন, এই ঘটনা ভারতের ভাবমূর্তিকে আন্তর্জাতিক স্তরে আঘাত করেছে।

জনমনে প্রশ্ন উঠছে যদি একজন বিশ্বমানের খেলোয়াড়ের সফরেও নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা না যায়, তাহলে সাধারণ মানুষের বড় কোনও অনুষ্ঠানে পরিস্থিতি কতটা নিরাপদ? এই প্রশ্নই এখন রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এই মুহূর্তে

আরও পড়ুন