আধার ফটোকপি জমা বাধ্যতামূলক নয়—নতুন নিয়মে বড় বদল হোটেল বুকিংয়ে
সঙ্গীকে নিয়ে হোটেলে থাকতে গিয়ে পরিচয়পত্র জমা নিয়ে আর অস্বস্তির মুখে পড়তে হবে না—এমনই বড় পরিবর্তনের পথে হসপিটালিটি সংস্থা OYO। নতুন নিয়মে আধার কার্ডের ফটোকপি আর জমা নেওয়া যাবে না হোটেল বুকিংয়ের সময়। এই সিদ্ধান্ত শুধু OYO নয়, দেশের সমস্ত হোটেলের ক্ষেত্রেই প্রযোজ্য হতে চলেছে।
আরও পড়ুনঃ বাঙালির শস্যসংস্কৃতি, প্রকৃতিপূজা ও জীবনদর্শনের এক অনন্য প্রকাশ; ইতু পূজা
নতুন আধার অ্যাপ চালুর পর থেকেই নাগরিকদের গোপনীয়তা রক্ষায় কড়া অবস্থান নিয়েছে Unique Identification Authority of India। আধারকে সবচেয়ে সংবেদনশীল নথি হিসেবে চিহ্নিত করে তার ফটোকপি সংগ্রহ না করার নির্দেশই এই বদলের মূল কারণ।
নিয়মে কী বদল আসছে
হোটেলে আর আধার কার্ডের জেরক্স কপি জমা দেওয়া যাবে না
পরিচয় যাচাইয়ের জন্য আধার শুধু দেখাতে হতে পারে
প্রয়োজনে বিকল্প কোনও নথি চাইতে পারে হোটেল কর্তৃপক্ষ
ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের আশঙ্কা কমবে
এতদিন আধারই ছিল সবচেয়ে গ্রহণযোগ্য পরিচয়পত্র। ফলে হোটেল বুকিংয়ের সময় তা জমা দেওয়া প্রায় বাধ্যতামূলক হয়ে উঠেছিল।
আরও পড়ুনঃ এবার SIR হিয়ারিংয়ের পালা; ডাকা হবে কাদের? স্পষ্ট জানাল কমিশন
যদিও এখনও দেশজুড়ে এই নিয়ম পুরোপুরি কার্যকর হয়নি, তবে শীঘ্রই তা চালু হওয়ার সম্ভাবনা প্রবল।
হোটেল শিল্পে এই পরিবর্তন ব্যক্তিগত স্বাধীনতা ও তথ্য সুরক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।









