Monday, 23 March, 2026
23 March
HomeকলকাতাCPI(M): কলকাতার শ্যামপুকুর-২ এরিয়া কমিটির ২৬ নং ওয়ার্ডে ছাতুবাবু বাজার অঞ্চলে সিপিআই(এম)-র...

CPI(M): কলকাতার শ্যামপুকুর-২ এরিয়া কমিটির ২৬ নং ওয়ার্ডে ছাতুবাবু বাজার অঞ্চলে সিপিআই(এম)-র বাজারসভা

সভায় বক্তব্য রাখেন এরিয়া কমিটির সদস্য তাপস প্রামাণিক , অরূপ অধিকারী , অসিত রায় প্রমুখ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সিপিআইএম কলকাতা জেলা কমিটি  আজ ২৫ জানুয়ারি, রবিবার কলকাতার বাজারগুলোতে সভার ডাক দিয়েছিল। শ্যামপুকুর-২ এরিয়া কমিটির ২৬ নং ওয়ার্ডে ছাতুবাবু বাজার অঞ্চলে এই বাজার সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ এপ্রিলফুল নয় ১ লা এপ্রিল! বাড়ি বাড়ি আসবেন প্রতিনিধিরা, ৩৩টি প্রশ্ন করা হবে আপনাকে

এই সভায় বক্তব্য রাখেন এরিয়া কমিটির সদস্য তাপস প্রামাণিক , অরূপ অধিকারী , অসিত রায় প্রমুখ।

তাপস প্রামাণিক বলেন , “সাধারণ মানুষের জীবনের রোজকার বাস্তবিক সমস্যাগুলি খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি প্রভৃতি সমস্যাগুলি থেকে মানুষের নজর ঘোরাতে মন্দির মসজিদের রাজনীতি, ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে তৃণমূল বিজেপি। SIR এর Logical Discrepancy এর নামে মানুষকে প্রতিদিন যেভাবে হয়রানি করা হচ্ছে তার তীব্র প্রতিবাদ করতে হবে।  রাজ্যের প্রতিটা ক্ষেত্রে চরম দুর্নীতি যেভাবে বেকার যুবদের জীবনকে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে , তার বিরুদ্ধে যাতে মানুষ গলা তুলতে না পারে তাই তৃণমূল বিজেপি সেটিং করে হিন্দু মুসলমান তাস খেলছে।”

আরও পড়ুনঃ নতুন বছরে বাংলায় কার হাতে যাবে ক্ষমতার ব্যাটন? বিস্ফোরক পোস্ট প্রাক্তন সেনাকর্তা অনুপ ভার্মার!

এর বিরুদ্ধে মানুষকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান বক্তারা। পথচলতি মানুষজন , বাজার করতে আসা বহু মানুষ বক্তব্য শুনতে দাঁড়িয়ে পড়েন।

শ্রমিক নেতা অসিত রায় শ্রম কোডের নামে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়ার বিজেপি সরকারের অভিসন্ধি তুলে ধরেন এবং ১২ই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটে সকলকে সামিল হওয়ার আহ্বান জানান।

পথসভায় সভাপতিত্ব করেন ২৬ নং ওয়ার্ডের বর্ষীয়ান পার্টি নেতা অজিত রায়।

এই মুহূর্তে

আরও পড়ুন