কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
আজ শনিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। গতবার সেরার সেরা হয়েছিল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলের লিগ কাপের পাশাপাশি লিগ শিল্ড ও এসেছিল তাঁদের ঘরে।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ উভয় অঞ্চলে পরিষ্কার থাকবে আকাশ, শীত শেষে বাংলায় হাওয়ায় বসন্তের ছোঁয়া
আজ তাঁদের প্রথম ম্যাচ। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব তথা কেরালা ব্লাস্টার্স। তবে গতবারের জয়ের ধারা বজায় রেখেই এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিশ্চিত করতে চাইবেন সার্জিও লোবেরা। অন্যদিকে, জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চাইবেন ডেভিড কাতলা।
এই ম্যাচের আগের দিন অর্থাৎ গতকাল নিজেদের সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করল সবুজ-মেরুন। যেখানে দলের গোলরক্ষক হিসেবে থাকছেন বিশাল কাইথ, জাহিদ বুখারি, দিপ্রভাত ঘোষ, প্রীয়াংশু দুবে।
রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন অধিনায়ক শুভাশিস বসু, অমি রানাওয়াড়ে, দীপেন্দু বিশ্বাস, উমর মুহতার কে পি, লিওয়ান কাস্তানহা, টেকচাম অভিষেক সিং, আলবার্তো রদ্রিগেজ, টমাস অলড্রেড, এবং মেহতাব সিং।
আরও পড়ুনঃ এপার হোক বা ওপার, বামেরা রয়েছে শুধুই ‘শূন্যে’
মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন গ্লেন মার্টিন্স, মনবীর সিং, অনিরুদ্ধ থাপা, দীপক টাংড়ি, অভিষেক সূর্যবংশী, আপুইয়া এবং সাহাল আব্দুল সামাদ।
ফরোয়ার্ডে ঝড় তোলার জন্য থাকছেন কিয়ান নাসিরি, লিস্টন কোলাসো, সুহেল আহমেদ ভাট, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন এবং রবসন রবিনহো। বলাবাহুল্য, অধিকাংশ ক্ষেত্রেই নিজেদের পুরনো ফুটবলারদের ধরে রেখেছে মোহনবাগান। যেটা নিঃসন্দেহে বিরাট বড় অ্যাডভান্টেজ ময়দানের এই প্রধানের কাছে। তবে গত সুপার কাপের হতাশা ভুলে দল আদৌও কতটা সফল হয় সেদিকে নজর থাকবে প্রত্যেকের।










