spot_img
Saturday, 28 February, 2026
28 February
spot_img
HomeকলকাতাAdvocate Firdous Samim: যৌন হেনস্তার গুরুতর অভিযোগে মামলা রুজু; এটা শামিমকে ফাঁসানোর...

Advocate Firdous Samim: যৌন হেনস্তার গুরুতর অভিযোগে মামলা রুজু; এটা শামিমকে ফাঁসানোর জন্য নয় তো? নাকি সত্যিই!

ফিরদৌস শামিম রাজ্যের আলোচিত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাসহ একাধিক উচ্চ প্রোফাইল মামলায় যুক্ত ছিলেন ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতার হাইকোর্টের এক প্রভাবশালী আইনজীবী ও সিপিআই(এম)-ঘনিষ্ঠ এবং এসএসসি খ্যাত ব্যক্তিত্ব ফিরদৌস শামিম এর বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগে মামলা রুজু হয়েছে । অভিযোগকারিণী একজন জুনিয়র মহিলা আইনজীবী, যিনি গত বছর শামিমের চেম্বারে কাজ শুরু করেছিলেন ।

আরও পড়ুনঃ Countdown শুরু; অনলাইন-অফলাইনে কীভাবে দেখা যাবে? আজ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

অভিযোগপত্র অনুযায়ী, কলকাতার মধ্যাঞ্চলে অবস্থিত শামিমের আইনজীবী চেম্বারের মধ্যেই একাধিকবার যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য, অশ্লীল আচরণ, শারীরিক হেনস্তা এবং ভয় দেখানোর ঘটনা ঘটেছে । পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে অভিযোগকারিণী প্রথমে ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র অভ্যন্তরীণ গ্রিভ্যান্স সেলে বিষয়টি জানান । সেখানে সন্তোষজনক সমাধান না হওয়ায় তিনি শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন ।

কলকাতার হেয়ার স্ট্রিট থানা-তে দায়ের হওয়া এফআইআরে একাধিক অ-জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে । পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে । তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি ফিরদৌস শামিম ।

আরও পড়ুনঃ পাহাড়ে ‘যৌথ লড়াই’য়ের ডাক সিকিমের মুখ্যমন্ত্রীর

উল্লেখযোগ্যভাবে, ফিরদৌস শামিম রাজ্যের আলোচিত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাসহ একাধিক উচ্চ প্রোফাইল মামলায় যুক্ত ছিলেন । তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ রাজ্যের বাম রাজনীতির অন্দরমহলে নতুন করে অস্বস্তি বাড়িয়েছে । এই ঘটনার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত আরও কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা বিতর্কের কথাও সামনে আসছে ।

তবে এখানে প্রশ্ন একটা করাই যায়, এটা তাঁকে ফাঁসানোর জন্য নয় তো ? নাকি সত্যিই ?

অন্যদিকে যৌন হেনস্তার অভিযোগে সিপিএমের আইনীজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। শামিমের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে পুরোপুরি মিথ্যা বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, শামিমকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বামপন্থী আইনজীবীর পাশে আছেন

এই মুহূর্তে

আরও পড়ুন