spot_img
Tuesday, 10 March, 2026
10 March
spot_img
HomeকলকাতাECI: রাজ্যে অবাধ-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই; মনে করছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল...

ECI: রাজ্যে অবাধ-সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই; মনে করছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

খবর অনুসারে জানা গিয়েছে যে, নির্বাচনী আধিকারিকদের বেশ কিছু কাজেও সন্তুষ্ট নন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য যে পরিবেশ প্রয়োজন, বর্তমানে এই রাজ্যে তার অভাব রয়েছে । এমনটাই মনে করছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷ সূত্রের মারফৎ এই খবর মিলেছে ৷

গত তিন মাস ধরে রাজ্যের পরিস্থিতি নিয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পাঠানো হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনে । সেখানে জমা পড়েছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ ৷ সেই সমস্ত রিপোর্ট খতিয়ে দেখেই প্রশাসনিক প্রস্তুতি নিয়ে এদিন কমিশনের শীর্ষ কর্তারা অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে । আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান – এই সাতটি জেলার নির্বাচনী আধিকারিকদের রীতিমতো তিরস্কার করেছেন জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা । রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনশৃঙ্খলার অবনতির ঘটনার প্রেক্ষিতে পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ৷

আরও পড়ুনঃ মিলে গেল বাম-বিজেপির দাবি, কমিশনে একসুর বাম-কং-বিজেপির! ছাব্বিশে এক দফায় ভোট?

এদিন প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে তারা প্রশ্ন তোলে, নির্বাচন সংক্রান্ত নির্দেশিকা মানতে কেন বারবার নির্দেশ দিতে হচ্ছে প্রশাসনকে ! কমিশনের গাইডলাইন কার্যকর করতে ব্যর্থতার কারণও জানতে চাওয়া হয় সংশ্লিষ্ট জেলাগুলির নির্বাচনী আধিকারিকদের কাছে । এই আধিকারিকদের ভোটের কাজে ব্যবহার করা যাবে কি না সেই নিয়েও নাকি সন্দেহ প্রকাশ করেছে কমিশনের ফুল বেঞ্চ ।

এদিনের বৈঠক থেকে পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে যে, নির্বাচনী আধিকারিকদের বেশ কিছু কাজেও সন্তুষ্ট নন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার । এমনকী রাজ্যে এসআইআর-এর কাজের অগ্রগতি নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে ।

অসন্তোষের কারণ হিসেবে সূত্রের তরফে জানা যাচ্ছে, জাতীয় নির্বাচন কমিশন ডিইওদের থেকে যে ধরনের কাজ আশা করেছিল, সেভাবে কাজ করা হয়নি বলে মনে করছেন জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা ৷ তাঁদের মতে, বিভিন্ন ধাপে গাফিলতি রয়ে গিয়েছে । সোমবার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে এবং রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকের শুরুতেই নাকি এই বিষয়টি জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার ৷ কিছুটা ভর্ৎসনার সুরেই এদিন সিইসি বলেন যে, প্রত্যেকেই দায়িত্বশীল অফিসার । তবুও কী করে নির্বাচন কমিশনের দেওয়া গাইডলাইন বা নির্দেশিকাকে মান্যতা না-দিয়ে কাজ করলেন তাঁরা ?

আরও পড়ুনঃ কথায় আছে ‘যেমন কর্ম তেমন ফল’, ‘লোভে পাপ-পাপে মৃত্যু’! ইরানে বসে কান্নাকাটি ভারতীয়দের, ‘আমাদের কথা শোনেনি’, সাফ বক্তব্য জয়শঙ্করের

জ্ঞানেশ কুমার এদিন স্পষ্টভাবে জানিয়ে দেন যে, নির্বাচন কমিশন পদে পদে আধিকারিকদের সমস্ত বিষয় নজরে রেখেছে । তাই কেউ যেন মনে না-করেন যে, তাঁরা কমিশনের স্ক্যানারের বাইরে রয়েছেন । যে যা ভুল-ভ্রান্তি করেছেন, তার জন্য তাঁকে শাস্তি পেতেই হবে । কারণ আধিকারিকদের গাফিলতির কারণে নির্বাচন কমিশনের গায়ে কোনওরকম কালি লাগতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন সিইসি । এই পরিস্থিতিতে রাজ্যে নির্বাচনী দায়িত্বে থাকা 25টি নোডাল এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, অবিলম্বে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে এবং নির্বাচন সংক্রান্ত সমস্ত নির্দেশিকা কঠোরভাবে মানতে হবে ।

এদিনের বৈঠক শেষে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত স্টেক হোল্ডারদের পুনরায় মনে করিয়ে দেওয়া হয় যে, নির্বাচন সংক্রান্ত গাইডলাইন অমান্য করলে কোনওরকম ছাড় দেওয়া হবে না । প্রশাসনের সব স্তরের কর্তাদেরই দায়িত্ব নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

এদিকে, এদিন যখন পুলিশ ও প্রশাসনের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠক চলছিল, তখন আইনশৃঙ্খলা নিয়ে একটি প্রসঙ্গ উঠলে রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েল উঠে দাঁড়িয়ে বলতে শুরু করছিলেন ৷ সূত্রের খবর, ঠিক সেই সময়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁকে কথা বলতে না-দিয়ে বসিয়ে দেন ৷

অন্যদিকে, জানা গিয়েছে যে, রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলতে গিয়ে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে ইডি-কে । ইডির অভিযোগ করে যে, রাজ্য পুলিশের তরফে এফআইআর কপি শেয়ার করা হয় না । এবিষয়ে কমিশনের কর্তাদের বক্তব্য, “এই নিয়ে আলোচনার প্ল‍্যাটফর্ম এটা নয় । এখানে নির্বাচনের বিষয়ে আলোচনা করতে এসেছি ।”

এই মুহূর্তে

আরও পড়ুন