spot_img
Thursday, 12 March, 2026
12 March
spot_img
Homeদক্ষিণবঙ্গIran War: যুদ্ধের আগুন এবার বাংলার মন্দিরে! এবার কি হবে?

Iran War: যুদ্ধের আগুন এবার বাংলার মন্দিরে! এবার কি হবে?

তমলুক বর্গভীমা মন্দির সতীর ৫১ পীঠের মধ্যে একটি পিঠ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ক্য়াটারিংয়ের ব্যবসা, হোটেলের খাবার থেকে শুরু করে জায়গায়-জায়গায় গ্যাসের সঙ্কট চলছে। মিলছে না রান্নার গ্যাস। এমনকী, গ্যাসের বুকিং হতেও সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছেন সাধারণ মানুষ। তবে শুধু খাবার নয়, এবার যুদ্ধের প্রভাব পড়ল মন্দিরেও। তমলুক বর্গভীমা মন্দিরে আর মিলবে না প্রসাদ।

আরও পড়ুনঃ অনিশ্চিত রসগল্লা-সন্দেশের ভবিষ্যৎ! বারুদের ধোঁয়া কলকাতায়

বস্তুত, ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব সরাসরি পড়েছে ভারতে। বাণিজ্যিক গ্যাসের সঙ্কটের জেরে দেশজুড়ে হাজার হাজার হোটেল বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রেশ পৌঁছেছে জেলাগুলোতেও।

তমলুক বর্গভীমা মন্দির সতীর ৫১ পীঠের মধ্যে একটি পিঠ। প্রতিনিয়ত ভোগ হয় মায়ের। সেই কারণে পুণ্যার্থীদের জন্য ভোগের ব্যবস্থা থাকে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে গ্যাসের সঙ্কট, তাই মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, আগামী ২১ শে মার্চের পর থেকে সাধারণ ভক্তদের জন্য আর মিলবে না মায়ের ভোগ। এবং যাঁরা বুকিং করেছেন তাঁদেরও ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে মায়ের ভোগ গ্যাস সঙ্কটের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। যদি গ্যাস পাওয়া যায় তারপর পুনরায় আবার ভক্তদের জন্য প্রসাদ ব্যবস্থা করবে মন্দির কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ দূরপাল্লার ট্রেন সফরে এবার নাও মিলতে পারে IRCTCর খাবার!

মিঠু কান্ডার পুণ্যার্থী বলেন, “আমরা অনেক আশা নিয়ে অনেক দূর দুরান্ত থেকে মায়ের ভোগ পাওয়ার আশায় আসি। যদি না ভোগ পাই নিরাশ হয়ে বাড়ি যাব। তাই দ্রুত রান্নার গ্যাস সমাধান করে আমাদের ভোগের ব্যবস্থা করুক।” বস্তুত, বাগবাজারের মায়ের বাড়িতেও প্রসাদ বিতরণ বন্ধ রয়েছে ৩ মার্চ থেকে।

এই মুহূর্তে

আরও পড়ুন