spot_img
Friday, 20 March, 2026
20 March
HomeকলকাতাRitam Ghoshal: শোকের ছায়া টলিপাড়ায়; প্রয়াত চিত্রনাট্যকার ঋতম

Ritam Ghoshal: শোকের ছায়া টলিপাড়ায়; প্রয়াত চিত্রনাট্যকার ঋতম

পরপর দুই নক্ষত্রপতন তমাল রায়চৌধুরী ও ঋতম ঘোষালকে হারিয়ে গভীর শোকের ছায়া বাংলা টেলি-দুনিয়ায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শোকের ছায়া টলিপাড়ায়। প্রয়াত হলেন প্রথিতযশা কাহিনিকার ও চিত্রনাট্যকার ঋতম ঘোষাল। সম্প্রতি পুরী ভ্রমণে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথেই অসুস্থ বোধ করেন। জানা গিয়েছে, পথেই তাঁর এক দফা হার্ট অ্যাটাক হয়। কলকাতায় ফেরার পর তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হলেও চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋতম।

আরও পড়ুনঃ কড়া পদক্ষেপের পথে কেন্দ্র! সোশ্যাল মিডিয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার

ঋতম ঘোষাল মানেই ছিল পৌরাণিক ও ঐতিহাসিক গল্পের এক অদ্ভুত বুনন। ‘সাধক বামাক্ষ্যাপা’-র আকাশছোঁয়া জনপ্রিয়তার নেপথ্যে তাঁর কলমের জাদু ছিল অনস্বীকার্য। এছাড়াও ‘মহাপীঠ তারাপীঠ’, ‘কিরণমালা’, ‘দেবী চৌধুরাণী’ কিংবা ‘কৃষ্ণ’-র মতো জনপ্রিয় ধারাবাহিকগুলোর চিত্রনাট্য লিখে তিনি দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন।

আরও পড়ুনঃ বাঁধভাঙ্গা উল্লাস কর্মী-সমর্থকদের; প্রচারে গৌতম-রীনা-শঙ্কর

জানা গিয়েছে, আজ বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ টেকনিশিয়ান স্টুডিয়োতে তাঁর নশ্বর দেহ নিয়ে আসা হয়। সেখানে প্রিয় সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানাবেন অভিনেতা ও কলাকুশলীরা। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ স্টুডিও পাড়া। চৈতি ঘোষাল, রূপাঞ্জনা মিত্র, ভাস্বর চট্টোপাধ্যায়, সোনালী চৌধুরী ও অনিন্দিতা রায়চৌধুরীর মতো তারকারা সমাজমাধ্যমে তাঁদের প্রিয় ‘ঋতম দা’-র স্মৃতিচারণ করে শোকপ্রকাশ করেছেন। পরপর দুই নক্ষত্রপতন তমাল রায়চৌধুরী ও ঋতম ঘোষালকে হারিয়ে গভীর শোকের ছায়া বাংলা টেলি-দুনিয়ায়।

এই মুহূর্তে

আরও পড়ুন