Saturday, 25 April, 2026
25 April
HomeকলকাতাLiquor Store: আজ সন্ধ্যা ৬টার পরেই ঝুলে যাবে তালা! বিধিনিষেধ জারি

Liquor Store: আজ সন্ধ্যা ৬টার পরেই ঝুলে যাবে তালা! বিধিনিষেধ জারি

আগামী ২৯ এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার ভোটগ্রহণ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

প্রথম দফার রেশ কাটতে না কাটতেই দুয়ারে কড়া নাড়ছে দ্বিতীয় দফার নির্বাচন। আর সেই কারণেই নির্বাচন কমিশনের কড়া নির্দেশে ফের রাজ্যে বন্ধ হতে চলেছে মদের দোকান ও বার। আজ, ২৫ এপ্রিল শনিবার সন্ধ্যা ৬টার পরেই ঝুলে যাবে তালা। যারা সপ্তাহান্তের পরিকল্পনা করেছিলেন, তাঁদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ এক দলের আধিপত্য রাষ্ট্রের জন্যে কতটা খারাপ?

কবে ও কেন এই সিদ্ধান্ত?

আগামী ২৯ এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে ভোটের ৯৬ ঘণ্টা আগে থেকেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে ‘ড্রাই ডে’ বা শুষ্ক দিন ঘোষণা করেছে কমিশন। নিয়ম অনুযায়ী, ২৫ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে শুরু করে ভোটের দিন অর্থাৎ ২৯ এপ্রিল পর্যন্ত সমস্ত মদের দোকান ও বার বন্ধ থাকবে।

কবে কবে বন্ধ থাকবে?

২৫ এপ্রিল (আজ): সন্ধ্যা ৬টার পর থেকে বন্ধ।

২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল: সম্পূর্ণ বন্ধ।

২৯ এপ্রিল (ভোটের দিন): সারাদিন বন্ধ।

৪ মে (ফলাফলের দিন): গণনার দিনও সারা রাজ্যে মদের দোকান বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ বাংলাদেশে গরমের সঙ্গে পাল্লা দিচ্ছে লোডশেডিং

উৎপাদন ও কারখানা নিয়ে নিয়ম

দোকান ও বার বন্ধ থাকলেও মদ উৎপাদন এবং বটলিং প্ল্যান্টের কাজ এই সময়ে চলবে। পণ্য আনা-নেওয়াতেও ছাড় দেওয়া হয়েছে। তবে কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোটের দিন (২৯ এপ্রিল) এবং ফলাফল ঘোষণার দিন (৪ মে) এই কারখানাগুলিও সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

এর আগে প্রথম দফার ভোটের সময়ও ২০ এপ্রিল থেকে দফায় দফায় মদের দোকান বন্ধ ছিল। গতকাল শুক্রবার সারাদিন দোকান খোলা থাকলেও আজ সন্ধ্যা থেকেই ফের সুরাপ্রেমীদের জন্য জারি হচ্ছে এই বিধিনিষেধ। দ্বিতীয় দফার ভোট মিটে গেলে ফের স্বাভাবিক ছন্দে ফিরবে সুরা বিপণিগুলি।

এই মুহূর্তে

আরও পড়ুন