আজ শনিবার ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে শপথ নিয়েছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। আর এই মহেন্দ্রক্ষণের ঠিক আগেই নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে রাজ্যবাসীর উদ্দেশে এক আবেগপূর্ণ বার্তা দিলেন হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার মাটিতে এই রাজনৈতিক পালাবদলকে ‘নতুন সূর্যোদয়’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ বিজেপির বঙ্গ জয়ে খুশি ‘বৈধ প্রধানমন্ত্রী’ হাসিনার দল, শুভেন্দুকে জানালেন অভিনন্দন
আজ সকালে নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু লেখেন, “বাংলায় নতুন সূর্যোদয় হল।” তাঁর এই শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজই শহরে পা রাখছেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, “দূরদর্শী নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সিটি অফ জয় কলকাতায় স্বাগত জানানোর মুহূর্ত সত্যিই গর্বের এবং সম্মানের।”
আরও পড়ুনঃ ‘কথা কম, কাজ বেশি’, লক্ষ্য বাঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
দীর্ঘ ১৫ বছরের তৃণমূল শাসনের পতনের পর আজকের এই দিনটিকে ‘পূর্বপুরুষদের স্বপ্নপূরণ’ বলে উল্লেখ করেছেন শান্তিকুঞ্জের মেজো ছেলে। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়ে তিনি তাঁর পোস্টে স্পষ্ট জানান, “অপশাসনের অবসান এবং ডাবল ইঞ্জিন সরকারের শুভারম্ভ। উন্নয়ন, শান্তি এবং বিকাশের সময় শুরু হল।”
সব শেষে, রাজ্যবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষাকে উসকে দিয়ে তিনি ঘোষণা করেন, আজ থেকেই আনুষ্ঠানিকভাবে বাংলায় ‘সোনার বাংলা’ গড়ার সূচনা হলো।


