তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয় পেলেও, রাজ্যে দলের সামগ্রিক পরাজয়ের আবহেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল বর্ষীয়ান নেতা মদন মিত্রকে। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণে তাঁকে গতকাল অর্থাৎ ১১ই মে কলকাতার বেলভিউ ক্লিনিকে) ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ অয়ন শীলের অফিসের ডাস্টবিন থেকে পাওয়া চিরকুটের সূত্র ধরেই কি ইডির নজরে সুজিত বসু?
জানা গিয়েছে, প্রস্রাবের সমস্যার কারণেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তবে হাসপাতাল সূত্রে খবর, পরিস্থিতি আপাতত স্থিতিশীল। চিকিৎসায় সাড়া মিলেছে বলেও জানা যাচ্ছে।
সবকিছু ঠিক থাকলে আজ কিংবা আগামীকালের (১২মে-১৩ মে) মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।
আরও পড়ুনঃ ‘আর রাস্তায় নামাজ নয়, যেতে হবে মসজিদেই, জানালেন অর্জুন
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে কামারহাটি কেন্দ্র থেকে জয় পেয়েছেন মদন মিত্র। ব্যক্তিগতভাবে জয় পেলেও, রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতাচ্যুতি এবং দলের পরাজয়ের আবহ রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্য তৈরি করেছে। সেই আবহের মধ্যেই হঠাৎ তাঁর অসুস্থতার খবর সামনে আসায় উদ্বেগ ছড়ায় অনুগামী ও রাজনৈতিক মহলে।


