Wednesday, 13 May, 2026
13 May
HomeকলকাতাTapas Roy: প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন তাপস রায়

Tapas Roy: প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন তাপস রায়

রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, অভিজ্ঞ এই রাজনীতিককেই সম্ভবত অধ্যক্ষ পদের জন্য মনোনীত করতে চলেছে নতুন সরকার।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মঙ্গলবার সংক্ষিপ্ত অথচ গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন তাপস রায়। এদিন লোকভবনে রাজ্যপাল আরএন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ শেষে তাপসবাবু জানান, বুধ এবং বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব চলবে। এর পরেই ১৫ মে, শুক্রবার বিধানসভার নতুন অধ্যক্ষ বা স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, অভিজ্ঞ এই রাজনীতিককেই সম্ভবত অধ্যক্ষ পদের জন্য মনোনীত করতে চলেছে নতুন সরকার।

আরও পড়ুনঃ চাঞ্চল্যকর তথ্য! গর্গর কাছে মিলল ২৪ রাউন্ড গুলি

এ দিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন সকালেই তিনি গুয়াহাটিতে হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখান থেকে কলকাতা বিমানবন্দরে নেমেই তিনি সরাসরি চলে আসেন লোকভবনে। অনুষ্ঠানে নবনিযুক্ত কয়েকজন মন্ত্রী এবং জয়ী প্রার্থীরাও হাজির ছিলেন।

ক্ষমতার পরিবর্তনের ছাপ এ দিন স্পষ্ট ফুটে উঠেছে বিধানসভা চত্বরেও। মঙ্গলবার সন্ধ্যা হতেই পুরো বিধানসভা ভবন চত্বর গেরুয়া আলোয় ভাসতে দেখা যায়। শুধু মূল ভবনই নয়, লোকভবনের বাইরের নিরাপত্তা বেষ্টনী বা গার্ডরেলেও লেগেছে গেরুয়া রঙের ছোঁয়া।

আরও পড়ুনঃ অভিষেক পত্নী রুজিরার নথিতে রহস্যজনক দুই বাবা!

২৯৪টি আসনের মধ্যে আপাতত ২৯০ জন বিধায়ক আগামী দু’দিনে শপথ নেবেন। ফলতায় নতুন করে নির্বাচন হবে এবং মুখ্যমন্ত্রী ও হুমায়ুন কবীর দু’টি করে আসনে জেতায় আপাতত এই সংখ্যাটি ২৯০।

  • বুধবার প্রথমার্ধ: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্যান্য মন্ত্রীদের পাশাপাশি উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরা শপথ নেবেন।
  • বুধবার দ্বিতীয়ার্ধ: নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জয়ী প্রার্থীদের শপথগ্রহণ।
  • বৃহস্পতিবার প্রথমার্ধ: কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী বিধায়করা শপথ নেবেন।
  • বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধ: পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমান জেলার জয়ী প্রার্থীরা শপথবাক্য পাঠ করবেন।

শপথগ্রহণ ও স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিতে পারেন বলে সূত্রের খবর। সে ক্ষেত্রে তিনি নিজের খাসতালুক হলদিয়া থেকেই বিধায়ক পদটি বজায় রাখতে পারেন।

এই মুহূর্তে

আরও পড়ুন