Saturday, 30 May, 2026
30 May
HomeকলকাতাCID: উপরতলায় CID, নিচে প্রেস কনফারেন্স করলেন কুণাল

CID: উপরতলায় CID, নিচে প্রেস কনফারেন্স করলেন কুণাল

সাংবাদিক বৈঠক করবেন বলে যখন কুণাল তৈরি হচ্ছিলেন, সেই সময় আসেন আধিকারিকরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট ও ‘শান্তিনিকেতন’ নামের বাড়িতে শনিবার দুপুরে হাজির হন সিআইডি কর্তারা। প্রথমে ‘শান্তিনিকেতন’ নামের বাড়িতে পৌঁছন আধিকারিকরা। সেখানে না পেয়ে হাজির হন কালীঘাটের বাড়িতে। সোমবার বেলা ১২টায় ভবানী-ভবনে দেখা করতে বলা হয়েছে অভিষেককে। তবে শুধু অভিষেক নয়, একই সঙ্গে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও হাজির সিআইডি। সাংবাদিক বৈঠক করবেন বলে যখন কুণাল তৈরি হচ্ছিলেন, সেই সময় আসেন আধিকারিকরা। বাড়ির উপর তলায় তাঁদের বসিয়ে রাখেন তৃণমূল বিধায়ক। এরপর সাংবাদিকদের সামনে বৈঠক করেন তিনি।

আরও পড়ুনঃ সই জাল কাণ্ডে বেকায়দায় অভিষেক! CID অভিযান শান্তিনিকেতনে

গত পরশু দিন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বাহারুল ইসলামের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। আর এবার কুণালের বাড়িতেও হাজির সিআইডি কর্তারা। সাংবাদিকদের সামনে কুণাল ঘোষ বলেন, “আমার সঙ্গে ওঁরা ফোনে কথা বলেছিলেন। ঠিক হয়েছিল শুক্রবার সকাল ১১টার সময় তদন্তকারীরা আসবেন। তাঁরা আসেননি। আমি অপেক্ষা করে করে বিধানসভায় চলে যাই। আজ এসেছেন। আমি ওঁদের বলেছি সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর আসছি। ওরা কোন বিষয় নিয়ে তদন্ত করছেন তা আমি জানি না।

আরও পড়ুনঃ শান্তিনিকেতনে CID! এদিকে কুনালের বাড়িতে অভিষেক

রামমোহন রায় রোডের বাড়িতে কুণাল ঘোষ ও সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। ভোট পরবর্তী হিংসায় আহত হওয়া তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন কুণাল ও অভিষেক। এরপর অভিষেক যখন বেরিয়ে যান, তখন সিআইডির চার-পাঁচজনের একটি দল কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করা শুরু করবেন ঠিক তার আগে ঘরে আসেন। এরপর কুণাল আধিকারিকদেরকে একটু অপেক্ষা করতে বলে সাংবাদিক বৈঠক করেন। তারপর তিনি দেখা করতে চলে যান।

এই মুহূর্তে

আরও পড়ুন