Friday, 5 June, 2026
5 June
Homeদক্ষিণবঙ্গBaruipur: কেন এত লেডিস কামরা? ধামুয়া স্টেশনে রেল অবরোধ

Baruipur: কেন এত লেডিস কামরা? ধামুয়া স্টেশনে রেল অবরোধ

প্রতিবাদীদের অভিযোগ, অফিস টাইমে ভিড়ে ঠাসা ট্রেনে উঠতে এমনিই ভোগান্তির শেষ থাকে না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কেন এত লেডিস কামরা? প্রতিবাদে রেল অবরোধ শিয়ালদহ দক্ষিণ শাখার ধামুয়া স্টেশনে, একাধিক স্টেশনে দাঁড়িয়ে গেল লোকাল

আরও পড়ুনঃ এতো কম কেন দিদি? পাষাণ, অহংকারী শাসকের উপহার

প্রতিবাদীদের অভিযোগ, অফিস টাইমে ভিড়ে ঠাসা ট্রেনে উঠতে এমনিই ভোগান্তির শেষ থাকে না। মাঝে বেশ কয়েক মাস বন্ধ করে দিয়েছিল রেল। আবারও মহিলা কামরা বাড়ানোর ফলে পুরুষ যাত্রীদের সমস্যা বেড়েছে। জেনারেল কোচে বাড়ছে ভিড়।

আরও পড়ুনঃ রাজ্যবাসীর জন্য সুখবর; দেশের ১৮তম শহর হিসেবে কলকাতায় ‘ওয়াটার মেট্রো’

পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনে মহিলাদের জন্য অতিরিক্ত কামরা (লেডিস কম্পার্টমেন্ট) চালু করার পর থেকে সাধারণ যাত্রীদের একাংশের মধ্যে চরম অসন্তোষ দেখা গেছে। ১২ কামরার লোকাল ট্রেনে মহিলা কামরা সংখ্যা ২ থেকে বাড়িয়ে ৩ করার কারণে পুরুষ যাত্রীদের জন্য নির্ধারিত সাধারণ কামরা কমে যায়। অফিস টাইমে পুরুষ যাত্রীদের জায়গা কমে যাওয়ায় এবং অতিরিক্ত ভিড়ের কারণে তারা ক্ষুব্ধ। ওদিকে কর্মব্যস্ত দিনে অবরোধের জেরে চরম ভোগান্তিতে যাত্রীরা।

এই মুহূর্তে

আরও পড়ুন