Wednesday, 10 June, 2026
10 June
HomeকলকাতাCID: বাড়ছে চাপ? অভিষেকের গতিবিধি জানতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সিআইডির

CID: বাড়ছে চাপ? অভিষেকের গতিবিধি জানতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সিআইডির

সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তদন্ত আরও জোরদার করেছে সিআইডি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সই জালিয়াতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তদন্ত আরও জোরদার করেছে সিআইডি। তদন্তকারী সংস্থার তলবে পরপর তিনবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর এবার তাঁর গতিবিধি সম্পর্কে তথ্য জানতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ ‘ত্রাণের ভাণ্ডার’! নির্বাচনের পরাজয়ের পরই সামনে আসছে তৃণমূলের আসল চেহারা

তদন্ত সূত্রে জানা গিয়েছে, সই জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তিনবার নোটিস পাঠানো হয়েছিল। প্রথমবার তিনি অসুস্থতার কারণ দেখান। দ্বিতীয়বার ব্যস্ততার কথা জানিয়ে সময় চান। তৃতীয়বার দিল্লিতে থাকার পাশাপাশি বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলে সিআইডিকে জানান। ফলে এখনও পর্যন্ত তদন্তকারীদের মুখোমুখি হননি তিনি।

এই পরিস্থিতিতে মঙ্গলবার তদন্তের স্বার্থে তৃণমূলের একটি দলীয় কার্যালয়েও যান সিআইডি আধিকারিকরা। বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাব সংক্রান্ত নথি এবং রেজোলিউশনের কপি খতিয়ে দেখার জন্য সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে তদন্তের ক্ষেত্রে আইনি সুরক্ষা চেয়েছেন। সেই মামলার শুনানি বুধবার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তদন্তের পরবর্তী গতি এবং অভিষেকের আইনি অবস্থান অনেকটাই আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও পড়ুনঃ মমতার গ্রেপ্তারি চেয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে দরবার হিন্দু মহাসভার

তদন্তের সূত্রপাত হয় বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের জন্য জমা দেওয়া একটি প্রস্তাবপত্রকে কেন্দ্র করে। অভিযোগ, সংশ্লিষ্ট নথিতে কয়েকজন বিধায়কের স্বাক্ষর নিয়ে অসঙ্গতি ধরা পড়ে। বিধানসভার সচিবের নজরে বিষয়টি আসার পর অভিযোগ দায়ের হয় এবং তদন্তভার পায় সিআইডি। এরপর একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তবে উল্লেখ্য, তদন্ত চলমান এবং এখনও পর্যন্ত আদালতে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিও বর্তমানে তদন্তাধীন। তদন্তের অগ্রগতি এবং আদালতের পর্যবেক্ষণের পরই মামলার পরবর্তী দিক স্পষ্ট হবে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন