Tuesday, 16 June, 2026
16 June
HomeদেশCJP: ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দিপকেকে চড় যুবকের

CJP: ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দিপকেকে চড় যুবকের

বিক্ষোভস্থলে উপস্থিত সিজেপি কর্মী সমর্থকেরা এই অপ্রত্যাশিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজস্থানের জয়পুরে একটি রাজনৈতিক বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি চলাকালীন আচমকাই তীব্র উত্তেজনা ও হট্টগোল ছড়িয়ে পড়ল। আন্দোলন চলাকালীন বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে কক জনরতা পার্টির প্রতিষ্ঠাতা তথা সিজেপি প্রধান অভিজিৎ দিপকেকে এক যুবক সজোরে চড় মারেন বলে খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুনঃ TMC কালে কাটমানি-তোলা! পালাবদলে সিভিকদের ময়লা পরিষ্কারের কাজে লাগাচ্ছে পুরসভা

এই অনভিপ্রেত ঘটনার জেরে মুহূর্তের মধ্যে গোটা এলাকায় ব্যাপক শোরগোল এবং হুড়োহুড়ি পড়ে যায়। জয়পুরের রাস্তায় যখন একটি নির্দিষ্ট দাবিকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ ও স্লোগান চলছিল ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে এক যুবক আচমকা সামনে এগিয়ে আসেন। কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক সোজাসুজি সিজেপি প্রধান অভিজিৎ দিপকের ওপর চড়াও হন এবং একটি জোরালো থাপ্পড় কষিয়ে দেন।

আরও পড়ুনঃ ‘আত্মসমর্পণ নয়’- ১১ ঘণ্টার জেরা শেষে ‘বিস্ফোরক’ অভিষে

বিক্ষোভস্থলে উপস্থিত সিজেপি কর্মী সমর্থকেরা এই অপ্রত্যাশিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন এবং পরিস্থিতি রীতিমতো হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। ঘটনার আকস্মিকতায় সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা তৎক্ষণাৎ তৎপর হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান এবং অভিযুক্ত ওই যুবককে আটক করেন।

জয়পুরের এই রাজনৈতিক কর্মসূচিতে কেন এবং কী কারণে ওই যুবক আচমকা সিজেপি প্রধানের ওপর চড়াও হলেন কিংবা এর নেপথ্যে অন্য কোনও গভীর রাজনৈতিক উদ্দেশ্য বা অসন্তোষ রয়েছে কি না তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন। এই অনভিপ্রেত ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হলেও ককরোচ জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়েছেন যে এই ধরণের হামলা চালিয়ে তাঁদের আন্দোলনকে কোনওভাবেই স্তব্ধ করা যাবে না।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন