Thursday, 18 June, 2026
18 June
HomeকলকাতাWBJEE: আর কিছুক্ষণেই জয়েন্টের ফলপ্রকাশ; এখানেই দেখে নিন রেজাল্ট

WBJEE: আর কিছুক্ষণেই জয়েন্টের ফলপ্রকাশ; এখানেই দেখে নিন রেজাল্ট

মাত্র ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে বোর্ড।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আজ প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। দুপুর দেড়টা নাগাদ সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করা হবে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে এমনটাই জানানো হয়েছে। চলতি বছর ২৪ মে জয়েন্টের পরীক্ষা হয়েছিল । ফলপ্রকাশ হচ্ছে ১৮ জুন। অর্থাৎ, মাত্র ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে বোর্ড। জানা গিয়েছে, আজ বিকেল চারটে থেকে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। 

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দু’টি ওয়েবসাইটে দেখা যাবে ফল। দু’টি ওয়েবসাইট হল

আরও পড়ুনঃ শুধু পছন্দের অফিসারে না, জেড প্লাস নিরাপত্তা অক্ষত প্রাক্তন মুখ্যমন্ত্রীর

এই ওয়েবসাইটে গেলেই ব়্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

  • পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। দু’টি ওয়েবসাইটের মধ্যে যে কোনও একটি ওয়েবসাইটে যেতে হবে।
  • ওয়েবসাইটে ক্লিক করলেই হোমপেজ খুলে যাবে। সেখানে Download Rank Card for WBJEE 2026-এ ক্লিক করতে হবে।
  • অ্যাডমিট কার্ডের নম্বর দিতে হবে ওই নতুন পেজে। তারপরই স্ক্রিনে রেজ়াল্ট দেখা যাবে।
  • তারপর সেখান থেকে নিজেদের ব়্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুনঃ জ্বালাপোড়া গরম থেকে রেহাই শীঘ্রই, গরম কমবে ২ দিন পরই

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে, চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা মোট ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন। মোট ২৬৭টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। ২০২৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ১ হাজারের বেশি।

 

এই মুহূর্তে

আরও পড়ুন