ধৃত প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের স্ত্রী স্বাতী ও দিদি ইন্দ্রানী ব্রহ্ম দিনহাটায় পৌঁছন শুক্রবার। তাঁদের বাড়িতে খাবার দিতে যান এক সময়ে বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত।

অভিযোগ, সেই খবর ছড়াতে বিজেপি কর্মীরা তাঁর বাড়িতে হামলা করেন। দীপ্তিমানকে লক্ষ্য করে ডিম ছোড়ার পাশাপাশি তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয়। দীপ্তিমানের বৃদ্ধা মায়ের শরীরেও ডিমের আঘাত লাগে। সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী ও বিজেপির রাজ্য সভাপতির কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন দীপ্তিমান।

আরও পড়ুনঃ নজিরবিহীন ও চরম নাটকীয় মোড়; পদত্যাগের হিড়িক পাহাড়ে
সূত্রের খবর, তিনি এক সময়ে বিজেপি করলেও পরে নিষ্ক্রিয় হয়ে পড়েন। দিনাহাটার বিধায়ক বিজেপির অজয় রায় বলেন, “হিংসার সঙ্গে বিজেপির নেতা-কর্মীরা জড়িত নন।”


