Saturday, 27 June, 2026
27 June
Homeজ্যোতিষ/আধ্যাত্মিকতাSnan Yatra 2026: ভক্তির জলে জগন্নাথ; সোমবার দেবস্নান পূর্ণিমা, এই দিন শ্রীশ্রী...

Snan Yatra 2026: ভক্তির জলে জগন্নাথ; সোমবার দেবস্নান পূর্ণিমা, এই দিন শ্রীশ্রী জগন্নাথদেবের জন্মতিথি

দেবস্নান পূর্ণিমা তিথিতেই পালিত হয় মহাপ্রভু জগন্নাথদেবের স্নানের উৎসব স্নানযাত্রা। এই দিন শ্রীশ্রী জগন্নাথদেবের জন্মতিথি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আগামী ১৪ আষাঢ়, সোমবার দেবস্নান পূর্ণিমা। দেবস্নান পূর্ণিমা তিথিতেই পালিত হয় মহাপ্রভু জগন্নাথদেবের স্নানের উৎসব স্নানযাত্রা। এই দিন শ্রীশ্রী জগন্নাথদেবের জন্মতিথি। স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের খুবই পবিত্র উৎসব। স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং মদনমোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নানবেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দান করা হয়। স্নানযাত্রার দিন কূপের জল মন্ত্র দ্বারা শুদ্ধ করে ১০৮ কলস জলে বিগ্রহ স্নান করানো হয়। স্নানপর্বের পর গজবেশে সাজানো হয়। এই উৎসবকালে প্রভু জগন্নাথ দর্শন করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস। স্নানযাত্রার পর শুরু হয় ‘অনসর’। এই অনসরকালে জগন্নাথদেব অসুস্থতার কারণে ভক্তগণের অন্তরালে গোপন স্থানে চিকিৎসাধীন থাকেন।

স্কন্দপুরাণ মতে ,পুরীর মন্দির প্রতিষ্ঠার পর রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠান প্রচলন করেন। আগামী ২৯ জুন, ১৪ আষাঢ়, সোমবার দেবস্নান পূর্ণিমা, স্নানযাত্রা।

আরও পড়ুনঃ তারাতলায় মৃত্যুমিছিল! ১৬টি তাজা প্রাণ কেড়ে নিল ভাঙা গোডাউন, ধ্বংসস্তূপে এখনও চলছে জীবনের সন্ধান

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে

পূর্ণিমা তিথি আরম্ভ

বাংলা- ১৩ আষাঢ়, রবিবার।

ইংরেজি- ২৮ জুন, রবিবার।

সময় রাত ৩টে ৮ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ

বাংলা- ১৪ আষাঢ়, সোমবার।

ইংরেজি- ২৯ জুন, সোমবার।

সময়- ভোর ৫টা ২৭ মিনিট।

আরও পড়ুনঃ ছুটির দিনেও আটকে থাকবে না কোনও ফাইল; শনি-রবি ও উৎসবের দিনেও অফিস করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে

পূর্ণিমা তিথি আরম্ভ

বাংলা- ১৩ আষাঢ়, রবিবার।

ইংরেজি- ২৮ জুন, রবিবার।

সময়- রাত ২টো ৪৬ মিনিট ৪ সেকেন্ড।

পূর্ণিমা তিথি শেষ

বাংলা- ১৪ আষাঢ়, সোমবার।

ইংরেজি- ২৯ জুন, সোমবার।

সময়- ভোর ৪টে ৪৬ মিনিট ৩০ সেকেন্ড।

 

এই মুহূর্তে

আরও পড়ুন