Thursday, 9 July, 2026
9 July
HomeকলকাতাTMC: ‘১৮ তারিখ না এলে…’, DJ তো বাজাবে তার সাথে কড়া পদক্ষেপ...

TMC: ‘১৮ তারিখ না এলে…’, DJ তো বাজাবে তার সাথে কড়া পদক্ষেপ আদালতের

ডিজে-হুমকি মামলায় অভিষেকের কন্ঠস্বরের নমুনা চেয়েছে সিআইডি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বারবার হাইকোর্টে গিয়েও কোনও লাভ হয়নি। কন্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । এবার দিনক্ষণ নির্দিষ্ট করে দিল আদালত। ডিজে-হুমকি মামলায় অভিষেকের কন্ঠস্বরের নমুনা চেয়েছে সিআইডি। আর তা দিতে বারবার আপত্তি জানিয়েছেন তৃণমূল সাংসদ। এবার কড়া বার্তা দিলেন বিধাননগর আদালতের বিচারক।

আরও পড়ুনঃ মমতার হাতে আচমকা সপাটে চড়, হল মারপিট; উঠলো ‘জয় শ্রীরাম’, ‘চোর’ স্লোগান; বিনোদনের সব কিছুই ছিল আজকের মমতার মিছিলে

 বুধবার অভিষেকের বিধাননগর কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও অনুপস্থিত ছিলেন তিনি। আগামী ১৮ জুলাই পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। ওই দিন বিধাননগর আদালতে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা না দিলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে উল্লেখ করেছেন বিচারক। এদিন সকাল ১০টায় তাঁর আদালতে পৌঁছনোর কথা ছিল। দিন পেরিয়ে গেলেও যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই মামলায় আগেই রক্ষাকবচ পেয়েছেন অভিষেক। সম্প্রতি ফের মামলা উঠলে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “ইতিমধ্যে মামলাকারী অভিষেকের রক্ষাকবচ রয়েছে। কেন তিনি তদন্তে সহযোগিতা করছেন না? কণ্ঠস্বর নমুনা দিক তদন্তকারীদের।”  মামলা পিছলেও, আদালত এটা স্পষ্ট করে দেয়, অভিষেককে কন্ঠস্বরের নমুনা দিতেই হবে।

আরও পড়ুনঃ আকাশ ভেঙ্গে পড়লো তৃনমূলের কপালে; ED ফ্রিজ করল ৪৪০ কোটির অ্যাকাউন্ট; আতসকাচের নীচে আরও ১৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে

ভোট প্রচারে অভিষেকের মন্তব্য নিয়ে উস্কানির অভিযোগ ওঠে। তিনি বলেছিলেন, “৪ তারিখ ১২টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা। কার দিল্লির বাবা তাঁকে বাঁচাতে আসে আমি দেখব। … DJ তো বাজবেই, আর এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেব।” রাজ্যে পালাবদলের পর অভিষেকের এই মন্তব্য নিয়েই মামলা হয়। ডিজে মামলা ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। এখনও তাঁর এজলাসে মামলা চলছে।

এই মুহূর্তে

আরও পড়ুন