Thursday, 16 July, 2026
16 July
HomeদেশTeachers: আরে সবাই দেখছে যে! শিক্ষক-শিক্ষিকার ঠোঁটঠাসা 'চুমু'

Teachers: আরে সবাই দেখছে যে! শিক্ষক-শিক্ষিকার ঠোঁটঠাসা ‘চুমু’

সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুই অ্যাসিস্ট্যান্ট টিচারের আদরের মুহূর্ত।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ক্লাসরুম মানেই পড়ুয়াদের ভিড়, শিক্ষকদের পড়ানো আর নানা রকম মজার মুহূর্তের ঠিকানা। কিন্তু কখনও ভাবেননি, সেখানে দুই শিক্ষক একে অপরকে জড়িয়ে ধরে ঠোঁটঠাসা চুমু খাচ্ছেন! ঠিক এমনই এক রোমান্টিক ভিডিও এখন নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

আরও পড়ুনঃ বদলের বাংলায় রথের বদলে ট্রাম যাত্রা করবেন জগন্নাথ-বলরাম-শুভদ্রা

ঘটনাটি উত্তরপ্রদেশের কনৌজ জেলার একটি সরকারি স্কুলের ক্লাসরুমে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে দুই অ্যাসিস্ট্যান্ট টিচারের আদরের মুহূর্ত। ফাঁকা ক্লাসরুমে ঢুকে তারা একে অপরের সঙ্গে গল্পগুজবের মাঝে হঠাৎ করে ঠোঁটে ঠোঁট রেখে রোমান্সে মত্ত হয়ে পড়েন। মিনিটখানেকের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে।

আরও পড়ুনঃ শুভ রথযাত্রা; জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার আশীর্বাদে নিম্নচাপের দাপট, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি!

ভিডিও প্রকাশ হতেই রাজ্যের শিক্ষা দপ্তর সক্রিয় হয়েছে। কনৌজের জেলা বেসিক এডুকেশন অফিসার এবং ব্লকের শিক্ষা আধিকারিক তদন্তে নেমেছেন। দ্রুত দুই শিক্ষকের পরিচয় সংগ্রহ করে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন