Saturday, 25 July, 2026
25 July
HomeদেশSonam Wangchuk: সরকারের সঙ্গে 'সেটিং' করে অনশন ভেঙেছেন? এবার সততার প্রমাণ দিতে...

Sonam Wangchuk: সরকারের সঙ্গে ‘সেটিং’ করে অনশন ভেঙেছেন? এবার সততার প্রমাণ দিতে হবে সোনমকে!

সোনম ওয়াংচুক অনশন ভাঙার পরই 'সেটিং' তত্ত্ব সামনে এসেছে। এবার সেই বিষয়টা নিয়েই মুখ খুললেন তিনি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিট প্রশ্নফাঁস নিয়ে ২৬ দিন অনশন করেছেন তিনি। আর অনশন তুলে নিতেই তাঁর দিকে সন্দেহের চোখে তাকাচ্ছেন অনেকে। এমনকী কেউ কেউ ‘খারাপ ভাষায়’ সমালোচনা করতেও পিছপা হচ্ছেন না। এমন পরিস্থিতিতে সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুকের প্রশ্ন, ‘৬ দিন অনশন করার পরও কি আমাকে সততার প্রমাণ দিতে হবে?’

আসলে অনশন ভাঙার পরই সোনমের দিকে উড়ে আসছিল নানা প্রশ্নবান। এমনকী তিনি সরকারের সঙ্গে কোনও ‘সমঝোতা’ করেছেন বলেও অভিযোগ উঠছিল। যদিও হাসপাতাল থেকেই সমালোচকদের উদ্দেশে প্রশ্ন তোলেন সোনম। তিনি জানতে চান, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রায় এক মাস অনশন করার পরও কি তাঁকে আবার নিজের আন্তরিকতা প্রমাণ করতে হবে?

আরও পড়ুনঃ ‘শুক্রবারিরা চিহ্নিত’, সাংবাদিক নিগ্রহে কড়া শুভেন্দু

এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দেন সোনম। সেখানে তিনি জানান, সরকারের সঙ্গে আপস করে তিনি অনশন ভাঙেননি। তাঁর সিদ্ধান্তকে রাজনৈতিক জল্পনার চোখে না দেখার আবেদনও জানান তিনি।

সমাজমাধ্যম এক্স (X)-এ ভিডিওটি শেয়ার করে ওয়াংচুক লেখেন, ‘২৬ দিন অনশন করার পরও কি আমাকে আমার আন্তরিকতা প্রমাণ করতে হবে?’ তিনি সকলকে অনুরোধ করেন, কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে যেন তাঁর ইউটিউব চ্যানেলে থাকা ২২ মিনিটের সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া হয়। পাশাপাশি তাঁর বার্তাটি যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়, সেই আবেদনও করেন তিনি।

আরও পড়ুনঃ শুভেন্দু কড়া হতেই সাংবাদিক নিগ্রহের নিন্দা বাম ছাত্র নেতৃবৃন্দের; ধরনাও তুলে নিলেন ছাত্র-ছাত্রীরা

এই ভিডিওতে তিনি সমালোচকদের কটাক্ষ করতেও ছাড়েননি। তাঁর মতে, এই ধরনের অভিযোগ তাঁর এতদিনে প্রতিবাদকে ছোট করে দেয়।

আসলে বৃহস্পতিবার ২৬ দিনের অনশন প্রত্যাহার করেন সোনম। সেই সময়ই সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। কারণ, তিনি জানিয়েছিলেন যে সরকার তাঁর মূল দাবিগুলির বিষয়ে ইতিবাচক কথা বলেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন