কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
খেলার বয়সে বালুরঘাটের ছোট্ট অর্কজিত শয্যাশায়ী হয়ে গেছে। বয়স মাত্র দুই বছর সাত মাস হলেও তাঁর দু’টি পা ক্রমশ অসার হয়ে আসছে। অর্কজিত ‘স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি টাইপ-২’ (SMA Type-2) নামক বিরল রোগে আক্রান্ত, যার জন্য প্রয়োজন বিদেশ থেকে আনা ৯ কোটি টাকার একটি জীবনদায়ী ইঞ্জেকশন।
আরও পড়ুনঃ খুব সাবধান লাল চোখে সতর্ক, ‘জয় বাংলা’ এসেছে কলকাতায়!
অর্কজিতের বাবা- মা, সামান্য কাঠমিস্ত্রি বিশ্বজিৎ মণ্ডল ও পায়েল মণ্ডল, ছেলেকে সুস্থ করতে বাঁচানোর জন্যে চিকিৎসার পথ খুঁজে মরিয়া। ২০২৩ সালের ডিসেম্বর জন্ম নেওয়া অর্কজিতের প্রথমদিকে সব ঠিক থাকলেও চলতি বছরের শুরু থেকে ধীরে ধীরে শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। হাঁটতে গিয়ে পড়ে যাওয়া, দ্রুত হাঁপিয়ে ওঠা ইত্যাদি লক্ষণ দেখা দেয়। কলকাতা পর্যন্ত চিকিৎসার পরও রোগ নিরাময় হয়নি।

ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে চিকিৎসকরা নিশ্চিত করেন, মহার্ঘ ওই ইঞ্জেকশন ছাড়া অর্কজিতের স্বাভাবিক শৈশব ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু ৯ কোটি টাকা সংগ্রহ করা বাবার পক্ষে অসম্ভব।
আরও পড়ুনঃ ধর্মতলা বিক্ষোভে হিংসায় তৃণমূল যোগের অভিযোগ ওঠা ব্যক্তি সহ ১১ জন শুক্রবারী গ্রেফতার
এই অন্ধকারে বালুরঘাটবাসী ও সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটররা ছোট্ট অর্কজিতের জন্য সাহায্যের হাত বাড়াতে শুরু করেছেন। শহরের মোড়ে মোড়ে দানবাক্স নিয়ে ঘুরছেন তাঁরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী ও নৃত্য সংস্থাও অর্থ সংগ্রহে সহায়তা করছে। এক সহৃদয় ব্যবসায়ী ইতিমধ্যে ১ লক্ষ ১৫ হাজার টাকা দিয়েছেন।

তবে লক্ষ্যমাত্রা ৯ কোটি টাকা এখনও অনেক দূরে। তাই অসহায় বাবা-মা সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে সরকারি সাহায্যের আবেদনও জানিয়েছেন।
অর্কজিতের চিকিৎসার জন্য জনসাধারণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন, যাতে এই বাচ্চার জীবন পুনরুদ্ধার সম্ভব হয়।


