Sunday, 26 July, 2026
26 July
Homeআবহাওয়াRain Alert: পরিষ্কার আকাশ, কানে তালা ধরানো বজ্রপাত! দক্ষিণবঙ্গে বড়সড় আবহাওয়ার পরিবর্তনের...

Rain Alert: পরিষ্কার আকাশ, কানে তালা ধরানো বজ্রপাত! দক্ষিণবঙ্গে বড়সড় আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কা; নিম্নচাপ আরও শক্তিশালী

সতর্ক থাকুন, গুজবে নয়। এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করুন, যাতে আরও মানুষ সময়মতো সতর্ক হতে পারেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অনেকের মনেই প্রশ্ন নিম্নচাপ থাকা সত্ত্বেও দক্ষিণবঙ্গের সব জায়গায় এখনো বৃষ্টি হচ্ছে না কেন?

কারণ, যেকোনো নিম্নচাপ বা আবহাওয়া সিস্টেমের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অংশে সাধারণত মেঘের ঘনত্ব বেশি থাকে। তাই বৃষ্টির মূল অংশও সেই দিকেই বেশি সক্রিয় থাকে।

বর্তমানে দক্ষিণবঙ্গ নিম্নচাপের উত্তরে অবস্থান করছে, তাই এখনো সর্বত্র বৃষ্টিপাত শুরু হয়নি। তবে নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হলে দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে

আরও পড়ুনঃ কোচবিহারের এবিএন শীল কলেজে ছাত্র সংঘর্ষ; এবিভিপি কর্মী আহত

তাই আকাশ পরিষ্কার দেখেই নিশ্চিন্ত হবেন না। আগামী সময়ে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে।

মারাত্মক বজ্রপাত !! আচমকা দফায় দফায় বৃষ্টি পাত!! মাঝারি থেকে ভারী ও বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

শক্তিশালী নিম্নচাপের জেরে ২৬, ২৭ ও ২৮ ,২৯ শে জুলাই ২০২৬ অর্থাৎ রবি সোম মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় মারাত্মক বজ্রপাতের সম্ভাবনা রয়েছেঝড়বৃষ্টির সঙ্গে ভয়াবহ মুহুর্মুহু বজ্রপাত ও প্রাণঘাতী Cloud to Ground বজ্রবিদ্যুৎ দেখা যাবে। প্রদত্ত সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গে সরাসরি বজ্রপাতে মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। সকলকে ভয়াবহ বজ্রপাত থেকে আগাম সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে২৬ জুলাই দিনের শুরুতে পরিস্কার রোদ ঝলমলে আকাশ কখনো কখনো আংশিক মেঘলা দেখে আবহাওয়া অনুমান করতে যাবেন না সতর্ক থাকুন। জুলাইয়ের এই শেষ কয়েকটা দিন স্থানে স্থানে জলজমা পরিস্থিতি তৈরি হতে পারে‌।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপ (Deep Depression) ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি অতি গভীর নিম্নচাপে (Very Deep Depression) পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এটি সাগরদ্বীপ থেকে কাঁথি উপকূলের মধ্যবর্তী অঞ্চল দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে, যার প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হতে পারে।

নিম্নচাপের সর্বশেষ আপডেট 

শক্তি: গভীর নিম্নচাপ (Deep Depression)

কেন্দ্রের বায়ুচাপ: ৯৯৬ মিলিবার

সর্বোচ্চ স্থায়ী বায়ুর গতিবেগ: ৪৫–৫৫ কিমি/ঘণ্টা

সম্ভাব্য দমকা হাওয়া: সর্বোচ্চ ৬৫ কিমি/ঘণ্টা

অবস্থান: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর

দূরত্ব কলকাতা থেকে প্রায় ২৪৫ কিমি দক্ষিণে

সাগরদ্বীপ থেকে প্রায় ১৪১ কিমি দক্ষিণে

দীঘা থেকে প্রায় ১৫৯ কিমি দক্ষিণ-দক্ষিণ-পূর্বে

আরও পড়ুনঃ দুধেল শুক্রবাড়ি গ্যাং; সাংবাদিকদের মারধরের ঘটনায় মিলল তৃণমূল ও কংগ্রেস যোগ, ধৃত ১৪

সম্ভাব্য প্রভাব

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং উত্তর ২৪ পরগনার একাধিক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।

উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় ৪৫–৫৫ কিমি, কোথাও কোথাও ৬৫ কিমি/ঘণ্টা পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

বঙ্গোপসাগর অত্যন্ত উত্তাল হয়ে উঠতে পারে। তাই আগামী তিন দিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার জন্য জোরালোভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে পর্যটকদেরও সমুদ্রসৈকতে নামা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।

সতর্ক থাকুন, গুজবে নয়

এই মুহূর্তে

আরও পড়ুন