Monday, 27 July, 2026
27 July
HomeদেশCJP: ‘শেষ’ হয়েও সব কিছু শেষ হয়নি, ঘোষণা ‘আরশোলা’ প্রধানের

CJP: ‘শেষ’ হয়েও সব কিছু শেষ হয়নি, ঘোষণা ‘আরশোলা’ প্রধানের

‘দীপকে’ আন্দোলনকারী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ধর্না শেষ মানে আন্দোলন শেষ নয়, এই তো সবে শুরু।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রঞ্জন দত্ত, নয়াদিল্লি:

নিট-সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগে উত্তাল দেশ রাজনীতিতে নতুন মোড়। দীর্ঘ প্রায় এক মাস ধরে চলা আন্দোলনের পর অবশেষে রাজধানী দিল্লির যন্তর মন্তর থেকে ধর্না প্রত্যাহার করে নিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। আন্দোলনকারীদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া পরই ভিড় পাতলা হতে শুরু করেছে যন্তর মন্তরে।

এক বিশেষ ভিডিয়োবার্তায় সিজেপি নেতা ‘দীপকে’ আন্দোলনকারী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ধর্না শেষ মানে আন্দোলন শেষ নয়, এই তো সবে শুরু। সিজেপি-কে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।” আন্দোলনকারীরা ধর্নাস্থল ছাড়ার পর শনিবার গভীর রাত থেকেই পুরো এলাকা পরিষ্কারের কাজে নেমেছে নয়াদিল্লি পুর পরিষদ।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের দরজায় কড়া নাড়ছে ক্রান্তীয় ঝড়; প্রবল দুর্যোগের সতর্কতা

অন্য দিকে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রকের দায়িত্বে বড়সড় রদবদল ঘটানো হয়েছে। উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীকে শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়ার পরপরই রবিবার দিল্লির শাস্ত্রী ভবনে নিজের দফতরে গিয়ে কাজ শুরু করেন নতুন শিক্ষামন্ত্রী। আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক সারার পর সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, গভীর কর্তব্যবোধ ও বিনয়ের সঙ্গে তিনি এই চ্যালেঞ্জিং দায়িত্ব গ্রহণ করছেন।

আরও পড়ুনঃ রাজ্যের স্কুল শিক্ষায় নতুন পরিবর্তনের ঘোষণা, বায়োমেট্রিক উপস্থিতি চালু করবে সরকার

পরীক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও জনভরসা হারিয়ে যাওয়া এখন কেন্দ্র সরকারের অন্যতম বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে রবিবার রাতে সমাজমাধ্যমে পোস্ট করা এক ভিডিয়োবার্তায় দেশের পরীক্ষাব্যবস্থায় বড়সড় সংস্কারের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, পরীক্ষা প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে এবং প্রয়োজনীয় পরিবর্তনের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। ইনফোসিস-এর সহ-প্রতিষ্ঠাতা নন্দন নীলেকণি এই টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের পরীক্ষাব্যবস্থাকে দীর্ঘমেয়াদি ও বিশ্বাসযোগ্য করে তোলার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

এই মুহূর্তে

আরও পড়ুন