Tuesday, 28 July, 2026
28 July
HomeকলকাতাWB: পশ্চিমবঙ্গে ৩০,০০০ কোটি টাকার মেগা বিনিয়োগ: ৩টি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রে অনুমোদন...

WB: পশ্চিমবঙ্গে ৩০,০০০ কোটি টাকার মেগা বিনিয়োগ: ৩টি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রে অনুমোদন দিল রাজ্য সরকার

বর্তমানে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এবং WBPDCL মিলিয়ে মোট উৎপাদন ক্ষমতা রয়েছে মাত্র ৭,০০০ মেগাওয়াটের কাছাকাছি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:

রাজ্যে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং বিদ্যুৎ উৎপাদনে স্বাবলম্বী হতে এক বড়সড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ৩টি নতুন সুপার-ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার প্রস্তাবে রাজ্য সরকার অনুমোদন দিয়েছে। ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই মেগা প্রকল্পগুলির হাত ধরে আগামী দিনে রাজ্যে প্রায় ৩০,০০০ কোটি টাকার নতুন লগ্নি আসবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ আন্দোলনের পর বিয়ের সানাই ‘আরশলার’; অভিজিতের বিয়ের জন্য ভরেভরে প্রস্তাব আসছে!

কোথায় কোথায় গড়ে উঠছে এই বিদ্যুৎ কেন্দ্র?

সরকারি সূত্র অনুযায়ী, প্রস্তাবিত ৩টি কেন্দ্রের মধ্যে দুটি তৈরি করা হবে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে। এই দুটি কেন্দ্র পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার সাঁওতালডিহিতে গড়ে তোলা হবে। এর জন্য আগামী চার থেকে পাঁচ বছরে প্রায় ২০,০০০ কোটি টাকার বেসরকারি বিনিয়োগ আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে আবেদনপত্র আহ্বানের কাজ শুরু হয়েছে।

অন্যদিকে, তৃতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রটি রাজ্য সরকার পরিচালিত পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL)-এর অধীনে বীরভূমের বক্রেশ্বরে তৈরি করা হবে। এই প্রকল্পে এককভাবে প্রায় ১০,৭০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ “বাংলায় ফিরুন পরিযায়ী শ্রমিকেরা” নাগরাকাটায় বললেন মুখ্যমন্ত্রী

কেন এই তড়িঘড়ি সিদ্ধান্ত?

রাজ্য প্রশাসনিক কর্মকর্তাদের সূত্রে জানা গিয়েছে, মূলত গ্রীষ্মকালে রাজ্যে বিদ্যুতের চাহিদা চরমে পৌঁছায়। বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার আওতাধীন এলাকাগুলিতে চাহিদার পরিমাণ ১০,০০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়। কিন্তু বর্তমানে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা এবং WBPDCL মিলিয়ে মোট উৎপাদন ক্ষমতা রয়েছে মাত্র ৭,০০০ মেগাওয়াটের কাছাকাছি।

ঘাটতি মেটাতে বাধ্য হয়ে রাজ্যকে এনটিপিসি (NTPC), দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) কিংবা খোলা বাজার থেকে চড়া দামে বিদ্যুৎ কিনতে হয়। সেই নির্ভরতা কাটিয়ে পশ্চিমবঙ্গকে বিদ্যুৎ উৎপাদনে সম্পূর্ণ ‘আত্মনির্ভর’ করে তুলতেই এই বৃহৎ প্রকল্প বাস্তবায়নে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

এই মুহূর্তে

আরও পড়ুন