Tuesday, 28 July, 2026
28 July
Homeউত্তরবঙ্গJalpaiguri: দাঁড়াও…দাঁড়াও! কনভয় থামালেন মুখ্যমন্ত্রী; নিজের নম্বর দিয়ে আশ্বাসের হাত শুভেন্দুর

Jalpaiguri: দাঁড়াও…দাঁড়াও! কনভয় থামালেন মুখ্যমন্ত্রী; নিজের নম্বর দিয়ে আশ্বাসের হাত শুভেন্দুর

নজরে আসতেই সঙ্গে সঙ্গে চালককে গাড়ি থামাতে বলেন মুখ্যমন্ত্রী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ

 জলপাইগুড়ি: প্রশাসনিক কাজে উত্তরবঙ্গ সফরে গিয়ে ফের মানবিক ও তৎপর রূপে ধরা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার জলপাইগুড়িতে প্রশাসনিক কর্মসূচি শেষে সড়কপথে জল্পেশ মন্দিরের দিকে যাওয়ার পথে দুই স্কুল পড়ুয়ার কথা শুনে নিজের কনভয় থামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, তাদের সমস্যা শোনার পাশাপাশি নিজের ব্যক্তিগত ফোন নম্বর ওই পড়ুয়াদের হাতে তুলে দিয়ে সরাসরি যোগাযোগ করার পরামর্শও দেন তিনি।

আরও পড়ুনঃ জলপাইগুড়িতে নতুন বিশ্ববিদ্যালয় ও পুজোয় বন্ধ চা বাগান খোলার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সোমবার জলপাইগুড়ি জেলা শাসক (DM) দপ্তরের কাজ সেরে পাহাড়পুর এলাকা দিয়ে যাওয়ার সময় ‘বিনয়-বাদল-দীনেশ’-এর মূর্তির কাছে দীপ দাস ও গগন শাঁখাড়ু নামের দুই স্কুল ছাত্র মুখ্যমন্ত্রীকে কিছু বলার জন্য হাত নাড়ায়। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে চালককে গাড়ি থামাতে বলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে ৩০,০০০ কোটি টাকার মেগা বিনিয়োগ: ৩টি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রে অনুমোদন দিল রাজ্য সরকার

এরপর তিনি ওই দুই পড়ুয়াকে কাছে ডেকে নেন। তারা এলাকায় মাদক ব্যবসায়ীদের রমরমা ও নানাবিধ অসামাজিক কার্যকলাপ সম্পর্কে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত জানায়। মনোযোগ দিয়ে তাদের অভিযোগ শোনার পর মুখ্যমন্ত্রী তাদের সমস্যা সমাধানের পূর্ণ আশ্বাস দেন।

এরপর এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকেন উপস্থিত সকলে। মুখ্যমন্ত্রী নিজেই ওই দুই পড়ুয়ার হাত থেকে তাদের মোবাইল ফোনটি চেয়ে নেন এবং তাতে নিজের ব্যক্তিগত নম্বরটি ডায়াল করে সেভ করে দেন। শুভেন্দু অধিকারী তাদের বলেন, “ভবিষ্যতে এলাকায় যে কোনও ধরনের অসামাজিক কার্যকলাপ বা সমস্যা হলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে, আমি নিজে পদক্ষেপ নেব।” মুখ্যমন্ত্রীর এই দ্রুত ও আন্তরিক পদক্ষেপে যারপরনাই উচ্ছ্বসিত ওই দুই স্কুল ছাত্র।

এই মুহূর্তে

আরও পড়ুন