Tuesday, 28 July, 2026
28 July
Homeআন্তর্জাতিক নিউজJapan: জারি হল সুনামির সতর্কতা; ভূমিকম্পে কাঁপছে জাপান

Japan: জারি হল সুনামির সতর্কতা; ভূমিকম্পে কাঁপছে জাপান

বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানে ফের এক শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে দেশটির দক্ষিণ উপকূলবর্তী কিউশু অঞ্চলে ৭.১ মাত্রার একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। ঘটনার পরই উপকূলীয় এলাকাগুলিতে সুনামির সতর্কতা জারি করেছে প্রশাসন। তবে এ পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর মেলেনি।

আরও পড়ুনঃ হ্যালো ফ্রেন্ডস…! প্রধানমন্ত্রী মোদীর Facebook ভিডিও হঠাৎ উধাও! মেটার চরম প্রযুক্তিগত ত্রুটি

ভূমিকম্পের কেন্দ্র ও বিস্তারিত তথ্য: জাপানের আবহাওয়া সংস্থার (JMA) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎসস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং কেন্দ্র ছিল জাপানের ওকি অঞ্চল থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে।

জরুরি আফটারশক ও সুনামির সতর্কতা: ভূমিকম্পের পর সম্ভাব্য বিপর্যয় এড়াতে মিয়াজাকি, কাগোশিমা, ফুকুওকা, নাগাসাকি, কুমামোটো, সাগা ও ওইতা এলাকায় জাবান সরকারের তরফে জরুরি আফটারশক সতর্কতা জারি করা হয়েছে।

এর পাশাপাশি ১ মিটার পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কায় উপকূলজুড়ে জারি করা হয়েছে সুনামির কড়া সতর্কতা। বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাপানের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, কিছু কিছু উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই ঢেউয়ের আঘাত শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ বিষণ্ণ মুখে পর্যটকরা! দিঘায় জারি নিষেধাজ্ঞা

ভূমিকম্পে কাঁপছে জাপান: উল্লেখ্য, এর আগে গত ২৫ জুন দেশটির উত্তরাঞ্চলে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। তারও আগে ২০ এপ্রিল ৭.৭ মাত্রার জোরালো কম্পনে অন্তত ১০ জন আহত হন। বারবার ভূমিকম্পের ফলে ২০১১ সালের সেই স্মৃতি ফিরে আসছে, যখন ৯.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির প্রভাবে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১৮,৫০০ মানুষ এবং ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এই মুহূর্তে

আরও পড়ুন