Sunday, 2 August, 2026
2 August
Homeদক্ষিণবঙ্গDurgapur: বাংলায় জইশ জাল! দুর্গাপুরে সতর্ক প্রশাসন

Durgapur: বাংলায় জইশ জাল! দুর্গাপুরে সতর্ক প্রশাসন

পুরো শিল্পাঞ্চলের হাউজিং সোসাইটি ও ফ্ল্যাটগুলিতে পুলিশি নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দুর্গাপুর / কাঁকসা:

একের পর এক নাশকতামূলক পরিকল্পনা ও জঙ্গি গ্রেপ্তারের ঘটনায় গোয়েন্দাদের কাছে কার্যত স্পষ্ট—রাজ্যে নিজেদের জালে বিস্তার করতে ভাড়াবাড়িকেই নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে দুষ্কৃতী ও জঙ্গিরা। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ভিভিআইপি-দের টার্গেট করা কিংবা বেআইনি বিস্ফোরক তৈরির নীল নকশা—সবই তৈরি হচ্ছে এইসব ভাড়াবাড়ির গোপন আস্তানায়। সম্প্রতি বর্ধমানের রেনেসাঁ আবাসন ও দুর্গাপুরের মেন গেট সংলগ্ন এলাকার ভাড়াবাড়ি থেকে জইশ-ই-মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডলের গ্রেপ্তারের পর এবার দুর্গাপুরের আবাসন ও গৃহমালিকদের বাড়তি সতর্ক হওয়ার আহ্বান জানালেন স্থানীয় বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ দুর্গাপূজার অনেক বাকি; তবুও মছলন্দপুরে কাঠের ফ্রেমে মহিলা ঢাকিদের আগমনীর সুর

তপবন সিটিতে বিশেষ সচেতনতা বার্তা

কাঁকসা এলাকার অন্যতম বৃহৎ ও বহুতল আবাসন ‘তপবন সিটি’। বহু টাওয়ার সংবলিত এই আবাসনে দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষ পরিবারসহ বাস করেন। প্রতিনিয়ত বহু অচেনা ও নতুন ব্যক্তির আনাগোনা থাকে এখানে। কয়েক বছর আগে বিতর্কিত কয়লা ব্যবসায়ী রাজু ঝা হত্যাকাণ্ডে অভিযুক্ত এক ব্যক্তিকেও এই তপবন সিটি থেকেই গ্রেপ্তার করেছিল পুলিশ।

সাম্প্রতিক জঙ্গি মডিউল ও ঘটনার জেরে এই আবাসনের বাসিন্দাদের সজাগ করতে এগিয়ে এসেছেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।

বিধায়কের গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও আবেদন

বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে গৃহমালিক ও ফ্ল্যাটমালিকদের প্রতি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সরাসরি আবেদন জানান:

“কেউ ফ্ল্যাট বা বাড়ি ভাড়া দিলে অবশ্যই ভাড়াটিয়ার আধার কার্ড, ভোটার কার্ডসহ প্রয়োজনীয় পরিচয়ের সমস্ত নথিপত্র স্থানীয় থানায় জমা দিন। পাশাপাশি আবাসনে বা এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি কিংবা অস্বাভাবিক কার্যকলাপ নজরে এলেই অবিলম্বে পুলিশ ও প্রশাসনকে জানান।”

আরও পড়ুনঃ সিজেপি-বিক্ষোভের পর এবার মুখ খুললেন ডোভাল

কাঁকসা ও বর্ধমানের অতীত জঙ্গি মডিউল

গোয়েন্দাদের চিত্রে প্রকাশ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের এই শিল্পাঞ্চল এলাকাকে আগেও নিরাপদ রুট হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে জঙ্গিরা:

  • ২০২৪ সালের ঘটনা: কাঁকসা এলাকা থেকেই বাংলাদেশের এক নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ছাত্রসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছিল রাজ্য এসটিএফ (STF)।

  • রেনেসাঁ ও দুর্গাপুর কানেকশন: সম্প্রতি বর্ধমানের ‘রেনেসাঁ’ হাউজিংয়ের ভাড়াবাড়ি থেকে ধরা পড়া হামিম মণ্ডলের সাথে দুর্গাপুরের একাধিক এলাকার যোগাযোগ পাওয়ায় পুরো শিল্পাঞ্চলের হাউজিং সোসাইটি ও ফ্ল্যাটগুলিতে পুলিশি নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে।

প্রশাসনের সাফ বার্তা—আইনশৃঙ্খলার স্বার্থে ভাড়াটিয়াদের সঠিক পরিচয়পত্র (আধার ও ভোটার তথ্য) স্থানীয় থানায় জমা দেওয়া বাধ্যতামূলক, নয়তো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় বর্তাতে পারে অসচেতন গৃহমালিকের ওপরও।

এই মুহূর্তে

আরও পড়ুন