Saturday, 15 August, 2026
15 August
HomeদেশIndependence Day 2026: ১৫ আগস্ট; ভারতের স্বাধীনতা দিবস ও বিশ্বে পাঁচ দেশের...

Independence Day 2026: ১৫ আগস্ট; ভারতের স্বাধীনতা দিবস ও বিশ্বে পাঁচ দেশের স্বাধীনতার দিন

১৫ আগস্ট দিনটি স্বাধীনতা, জাতীয় গৌরব এবং ঐতিহাসিক স্মৃতির প্রতীক হিসেবে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভারতবর্ষে ১৫ আগস্ট স্বাধীনতা দিবস অত্যন্ত মর্যাদা ও গৌরবের সঙ্গে পালিত হয়। ১৯৪৭ সালের এই দিনে প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত স্বাধীনতা লাভ করে। প্রতিবছর এই দিনটিকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠান করা হয়, যার প্রধান কেন্দ্রস্থল হলো দিল্লির লালকেল্লা।

আরও পড়ুনঃ বদলের বাংলায় নতুন চমক! দূরদর্শন ও আকাশবাণীতে মুখ্যমন্ত্রীর ভাষণ

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি

স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি চালু হয়, যার মাধ্যমে প্রায় ২০ কোটি জাতীয় পতাকা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাড়িতে তিরঙ্গা উত্তোলনের আহ্বান জানান। ফ্ল্যাগ কোডে পরিবর্তনের ফলে বাড়িতে পতাকা উত্তোলনে উৎসাহ বেড়েছে।

বিশ্বের আরও পাঁচ দেশের স্বাধীনতা দিবস ১৫ আগস্টে

ভারতের পাশাপাশি আরও পাঁচটি দেশ স্বাধীনতা দিবস হিসেবে ১৫ আগস্ট পালন করে:

  • বাহরিন: ব্রিটিশ উপনিবেশ থেকে ১৯৭১ সালের ১৫ আগস্ট স্বাধীনতা লাভ। যদিও জাতীয় দিবস হিসেবে ১৬ ডিসেম্বর পালন করে।
  • গণপ্রজাতন্ত্রী কঙ্গো: ১৯৬০ সালে ফরাসি শাসন থেকে মুক্তি। প্রাক্তন ফরাসি উপনিবেশ, যার নাম ছিল ফ্রেঞ্চ কঙ্গো।
  • উত্তর ও দক্ষিণ কোরিয়া: ১৯৪৫ সালের ১৫ আগস্ট জাপানের পরাজয়ের দিন হিসেবে ‘জাপান বিজয় দিবস’ বা ‘জাতীয় স্বাধীনতা দিবস’ পালন করে।
  • লিচেনস্টাইন: ১৮৬৬ সালে জার্মানদের থেকে স্বাধীনতা। ১৯৪০ থেকে ১৫ আগস্ট দেশটির জাতীয় দিবস হিসেবে পালিত।

১৫ আগস্ট দিনটি স্বাধীনতা, জাতীয় গৌরব এবং ঐতিহাসিক স্মৃতির প্রতীক হিসেবে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ। এই দিনে দেশ-বিদেশের মানুষ তাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও সংগ্রামীদের ত্যাগকে স্মরণ করে।

এই মুহূর্তে

আরও পড়ুন