Thursday, 17 September, 2026
17 September
HomeদেশBank Merger: তৈরি হচ্ছে এসবিআই গ্রুপ! SBI, PNB আর Bank of Baroda-তে...

Bank Merger: তৈরি হচ্ছে এসবিআই গ্রুপ! SBI, PNB আর Bank of Baroda-তে মিলেমিশে যাবে বাকি ৯টি ব্যাঙ্ক? স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র

কান পাতলেই শোনা যাচ্ছে ব্যাঙ্ক মার্জারের কথা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অব বরোদার মতো দেশের প্রধান ৯টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে একত্রিত বা মার্জার করে ৩টি বড় গ্রুপে রূপান্তর করা হচ্ছে—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন একটি খবরকে সম্পূর্ণ ‘ভুয়ো’ (Fake News) বলে খারিজ করল কেন্দ্র সরকার।

প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) ফ্যাক্ট চেক টিম স্পট জানিয়েছে, অর্থ মন্ত্রক বা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এমন কোনো সিদ্ধান্ত নেয়নি এবং এই সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি করা হয়নি।

আরও পড়ুনঃ  ইতিহাসের পাতায় রাষ্ট্রীয় আড়ম্বর; ১৯৩৯ সালে যেভাবে পালিত হয়েছিল হিটলারের ৫০তম জন্মজয়ন্তী

সোশ্যাল মিডিয়ায় কী ভুয়ো দাবি ছড়ানো হয়েছিল?

ভাইরাল হওয়া একটি নথিতে দাবি করা হয়, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির একত্রীকরণ প্রকল্প, ২০২৬’-এর আওতায় ব্যাঙ্কিং কোম্পানিস অ্যাক্ট ১৯৭০ এবং ১৯৮০ সালের আইনের ধারার অধীনে ৯টি পাবলিক সেক্টর ব্যাঙ্ককে নিচের ৩টি বড় ব্যাংকে মিশিয়ে দেওয়া হচ্ছে:

মূল ব্যাঙ্ক (যেটিতে মিশবে) যেসব ব্যাঙ্ক মার্জারের দাবি করা হয়েছিল
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র ও সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক।
ব্যাঙ্ক অব বরোদা (BoB) কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ও ইউকো ব্যাঙ্ক।

ভুয়ো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাধারণ গ্রাহকদের টাকা ও সার্ভিস অটোমেটিক নতুন ব্যাংকে স্থানান্তরিত হবে এবং সেবা চালু থাকবে।

আরও পড়ুনঃ  আরও কি বাইরের খাবার খেতে ইচ্ছা করছে? গাঙ্গুরামের নিমকির প্যাকেটে পালক, আমিনিয়ার ফ্রিজ থেকে ফিরনি, দুধের প্যাকেটে মরা আরশোলা!

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক ও পিআইবি-র স্পষ্টীকরণ

বিভ্রান্তি ছড়াতেই প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (X) হ্যান্ডেলে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে সাধারণ মানুষকে সতর্ক করেছে।

  • ভুয়ো নথি: পিআইবি নিশ্চিত করেছে, ইন্টারনেটে ঘোরাফেরা করা বিজ্ঞপ্তির নথিটি সম্পূর্ণ জাল।

  • সতর্কবার্তা: সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরণের কোনো আর্থিক সংবেদনশীল খবর দেখলে তা যাচাই না করে বিশ্বাস বা শেয়ার না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সব ব্যাঙ্কের গ্রাহকরা তাঁদের নিজ নিজ ব্যাঙ্কিং পরিষেবা এবং অ্যাকাউন্ট পূর্বের মতোই স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন।

এই মুহূর্তে

আরও পড়ুন