Wednesday, 12 August, 2026
12 August
HomeকলকাতাAmit Shah: শুভেন্দু সরকারের ১০০ দিন উপলক্ষে রাজ্যে অমিত শাহ

Amit Shah: শুভেন্দু সরকারের ১০০ দিন উপলক্ষে রাজ্যে অমিত শাহ

২০ আগস্ট রাজ্যে পৌঁছবেন এবং ২২ আগস্ট পর্যন্ত থাকবেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতা: গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের প্রথম বিজেপি নেতৃত্বাধীন সরকার শপথ গ্রহণ করেছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে সরকার আগামী ১৯ মে ১০০ দিন পূর্ণ করবে। সূত্রের খবর, ১০০ দিনের বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ২০ আগস্ট রাজ্যে পৌঁছবেন এবং ২২ আগস্ট পর্যন্ত থাকবেন।

আরও পড়ুনঃ কলকাতায় ট্রাম পুনরুজ্জীবনে বড় পদক্ষেপ; RITES-এর সমীক্ষা শুরু

তবে তাঁর সফরে বিজেপির কোনও নির্বাচনী বা রাজনৈতিক কর্মসূচি রয়েছে কি না, তা এখনো জানা যায়নি। গত মাসে তিন দিনের সফরে রাজ্যে এসে অমিত শাহ উত্তরবঙ্গের সীমান্ত সুরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন, যেখানে রাজ্য বিএসএফ, রাজ্য পুলিশ এবং আইবির কর্তারাও উপস্থিত ছিলেন। সে বৈঠকে মাদক পাচার রোধে বিশেষ টাস্ক ফোর্স (এএনটিএফ) গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ বড় পদক্ষেপ, বড় বদল কলকাতা পুলিশে; কলকাতা পুলিশের ডিজিটাল রূপান্তর

অমিত শাহ কলকাতা পুলিশের সঙ্গে পৃথক বৈঠকেও বিভিন্ন নির্দেশ দিয়েছিলেন। এবারের সফরে একইভাবে পুলিশ শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। আগের নির্দেশাবলীর বাস্তবায়ন পর্যালোচনা সম্ভবত এই বৈঠকে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় নবান্নে পুলিশকর্তাদের একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন