Saturday, 23 May, 2026
23 May
Homeউত্তরবঙ্গCITU: রাতের অন্ধকারে CITU দপ্তরে হামলা; লাল পতাকা খুলে সেখানে তৃণমূলের পতাকা

CITU: রাতের অন্ধকারে CITU দপ্তরে হামলা; লাল পতাকা খুলে সেখানে তৃণমূলের পতাকা

হামলার প্রতিবাদে রবিবার বিকেলে এই অঞ্চলে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে লাল ঝান্ডার কর্মীরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

রাতের অন্ধকারে জলপাইগুড়ি শহর সংলগ্ন রানীনগর ইন্ডাস্ট্রিয়াল জোনের সিআইটিইউ দপ্তরে হামলা চালালো দুষ্কৃতীরা।  দপ্তরের তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে দপ্তরের টেবিল, চেয়ার, ইলেকট্রিক সুইচবোর্ড, ঘড়ি, জলের বেসিন ভেঙে ফেলে।  দপ্তরের নাম লেখা সাইনবোর্ডে কালি লেপে নোংরা করে দেয় দুষ্কৃতীরা। 

আরও পড়ুনঃ বরফের চেয়েও দ্রুত গলছে তৃণমূল’, BJP-র প্রধান প্রতিপক্ষ হতে তৈরি CPIM

সিআইটিইউ-র পতাকা খুলে সেখানে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়।  সকালবেলায় সিআইটিইউ কর্মীরা ঘটনা দেখতে পান এবং সঙ্গে সঙ্গেই তৃণমূলের পতাকা খুলে দিয়ে পুনরায় লাল ঝান্ডা লাগিয়ে দেওয়া হয় দপ্তরে।  জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়।  ঘটনাস্থলে পৌঁছান সিআইটিইউ নেতৃত্ব শুভাশিস সরকার, দুলাল রায়, সুবরন সরকার, কৃষক নেতা তপন গাঙ্গুলী, শুভায়ু বল, চরণ সিং প্রমুখরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদ করেন এবং ঘটনাটি সরজমিনে দেখে আসেন।

আরও পড়ুনঃ এটাই শুনতে কমরেডদের বাকি ছিল! ‘মমতার পক্ষে কেউ না থাকলে আমি দাঁড়াব’, বিকাশের বিকশিত মন্তব্যে অস্বস্তিতে বামেরা

সিআইটিইউ নেতৃবৃন্দ জানিয়েছেন এই দপ্তরের সোজাসুজি উল্টোদিকেই কোকোকোলা কম্পানির দ্বিতীয় গেটের সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে।  ফলে পুলিশ যাতে এই ক্যামেরা দেখে দুষ্কৃতীদের সনাক্ত ক্রুক এবং এই ধরনের কাজের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।  এই দপ্তরে বারে বারে হামলার প্রতিবাদে রবিবার বিকেলে এই অঞ্চলে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে লাল ঝান্ডার কর্মীরা।

এই মুহূর্তে

আরও পড়ুন