spot_img
Friday, 23 January, 2026
23 January
spot_img
Homeদক্ষিণবঙ্গDuare Sarkar Camp: পরিষেবা দেবেন কে? দুয়ারে সরকার ক্যাম্পে তারকেশ্বরে ধুন্ধুমার

Duare Sarkar Camp: পরিষেবা দেবেন কে? দুয়ারে সরকার ক্যাম্পে তারকেশ্বরে ধুন্ধুমার

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। পুলিশে পুলিশে  ছয়লাপ  শিবির চত্বর। কিন্তু প্রশ্ন হচ্ছে,পরিষেবা দেবে কোন গোষ্ঠী ? এই নিয়ে বিবাদ তৃণমূলের দুই গোষ্ঠীর। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে বিশাল পুলিশ বাহিনী। কোনও রাজনৈতিক দলের নেতা কর্মীদের ক্যাম্পের ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি পুলিশের। ঘটনা তারকেশ্বরের নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্ধরাম পুর হাইস্কুলে।

আরও পড়ুন: Maha Kumbh 2025: মুখ থুবড়ে ‘ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্ট’! দায় এড়াতেই ষড়যন্ত্র-তত্ত্ব?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকে নাইটা মাল পাহাড় পুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদ্ধ রাম পুর হাইস্কুলে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। নির্বিঘ্নে ক্যাম্প পরিচালিত হলেও বৃহস্পতিবার সকালে ক্যাম্প শুরু হতেই তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদ শুরু হয়।

মূলত সাধরণ মানুষকে ক্যাম্প থেকে তৃণমূলের কোন গোষ্ঠী পরিষেবা দেবে এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে চরম বিবাদ শুরু হয়। এমনকি পক্ষের মধ্যে লাঠালাঠিও হয় বলে দাবি ক্যাম্পে আসা সাধরণ মানুষের। উপ প্রধানের দেহরক্ষী বন্দুক বার করেন বলেও অভিযোগ।

আরও পড়ুন: North Bengal: দক্ষিণে বাঘ, উত্তরে বুনো হাতি! গেট ভেঙে ঢুকে পড়ল ডুয়ার্সের রিসর্টে

দুই গোষ্ঠীর বিবাদের খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলার একাধিক পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানান, ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে।তবে ক্যাম্পের মধ্যে রাজনৈতিক কোনও নেতা কর্মীকে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে এই নিয়ে কোনই মন্তব্য করা হয়নি।

এই মুহূর্তে

আরও পড়ুন