Saturday, 13 June, 2026
13 June
HomeকলকাতাED Raid: শনিবার সকাল থেকে সক্রিয় ইডি; মদনের বাড়িতে সকাল থেকে ভবানীপুর...

ED Raid: শনিবার সকাল থেকে সক্রিয় ইডি; মদনের বাড়িতে সকাল থেকে ভবানীপুর ও কামারহাটিতে তল্লাশি

সূত্রের খবর, কামারহাটি পুরসভায় নিয়োগ সংক্রান্ত কিছু বিষয়ের খোঁজ নিতে মদনের বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকেরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পুরসভায় নিয়োগ দুর্নীতি-কাণ্ডের তদন্ত করতে শনিবার সকাল থেকে সক্রিয় ইডি। কলকাতা ও শহরতলির ছয় থেকে সাতটি জায়গায় তারা হানা দিয়েছে। একটি দল গিয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতেও। মদনের ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতে সকাল থেকে তল্লাশি চলছে বলে সূত্রের খবর। মদন কোন বাড়িতে আছেন, এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ টানটান উত্তেজনা; সাতসকালে অভিষেকের বাড়িতে গিয়ে কড়া নাড়ছে পুলিশ! ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী

মদনের বাড়ি ছাড়াও ইডি-র একটি দল গিয়েছে বেহালার দিকে। একাধিক পুরসভায় দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। বিধানসভা নির্বাচনের আগেও এই সূত্রে তাদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। সূত্রের খবর, কামারহাটি পুরসভায় নিয়োগ সংক্রান্ত কিছু বিষয়ের খোঁজ নিতে মদনের বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকেরা।

আরও পড়ুনঃ রবিবার মেট্রো পরিষেবায় বড় বদল; ব্লু ও গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো

শুক্রবার রাতেই কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছিলেন মদন। কামারহাটির সকল কাউন্সিলরকে তিনি পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন। বলেছিলেন, ‘‘কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার সঙ্গে যে নোংরা ব্যবহার করে সমস্ত পরিষেবা আটকে দেওয়া হয়েছে, তাতে তাঁর পদত্যাগ করা ছাড়া কোনও পথ ছিল না। সকল কাউন্সিলর এবং তৃণমূল সমর্থকদের এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদে শামিল হতে হবে। বিজেপির অপমান এবং নোংরামির একমাত্র জবাব পদত্যাগ। আমি প্রতিজ্ঞা করছি, আগামী নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে তৃণমূলকে জিতিয়ে আবার পুরসভায় তৃণমূলের পতাকা ওড়াব। আস্থা রাখুন।’’

 

এই মুহূর্তে

আরও পড়ুন