Monday, 1 June, 2026
1 June
Homeদক্ষিণবঙ্গTMC: তৃনমূলেরই ‘পরিকল্পিত ছক’! সোনারপুরে অভিষেককে ডিম ছোড়া কান্ড

TMC: তৃনমূলেরই ‘পরিকল্পিত ছক’! সোনারপুরে অভিষেককে ডিম ছোড়া কান্ড

ঘটনার নেপথ্যে থাকা সুপরিকল্পিত ছকের প্রমাণ হিসেবে উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু ব্যক্তিগত সচিব সুমিত রায়ের নাম।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। ক্ষমতার বাইরে থাকা তৃণমূল কংগ্রেসের অন্দরেই এই ঘটনা নিয়ে চরম অস্বস্তি তৈরি হয়েছে। প্রাথমিকভাবে একে ‘জনরোষ’ বলে দাবি করার চেষ্টা হলেও, তথ্যপ্রমাণে ভিত্তিতে  এটি একটি ‘পরিকল্পিত চক্রান্ত’ হিসেবেই উঠে আসছে।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়েও কারেন্ট থাকবে! চন্দননগর-সহ ৪ শহরে কাজ শেষ, আসানসোল-শিলিগুড়িতে কবে?

ধৃতদের পরিচয় নিয়ে প্রশ্ন

ঘটনার পর পুলিশ যাদের গ্রেফতার করেছে, তাদের পরিচয় নিয়ে বড়সড় বিতর্ক দানা বেঁধেছে। স্থানীয়দের দাবি, ধৃত প্রত্যেকেই দীর্ঘদিনের তৃণমূল কর্মী। বিশেষ করে, সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়িকা লাভলী মৈত্রের ঘনিষ্ঠ অনুগামী হিসেবেই এরা এলাকায় পরিচিত। তাই সন্দেহ আরো জোরালো হয়েছে যে একটা অশান্তি পাকানোর উদেশ্যেই কি তৃণমূল কংগ্রেস এই পরিকল্পনা করেছিল?  পিছনে কি আরো অনেক উদ্দেশ্য ছিল? পুলিশ এই নিয়ে জোর তদন্ত শুরু করেছে!

সুমিত রায়ের ভূমিকা ও ইশারার খেলা

ঘটনার নেপথ্যে থাকা সুপরিকল্পিত ছকের প্রমাণ হিসেবে উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুমিত রায়ের নাম। প্রাপ্ত তথ্য ও ছবির ফুটেজে স্পষ্ট, অভিষেক পৌঁছানোর অনেক আগে থেকেই তিনি এলাকায় উপস্থিত ছিলেন। অভিষেকের বাইকের ঠিক আগের বাইকটিতেই তাকে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ও ভিডিও ফুটেজে বাইকের মাঝখানে বসে থাকা এক ব্যক্তির ইশারা পাওয়া মাত্রই ডিম ছোড়া শুরু হয়। অনেকেই বলছেন ওই ব্যাক্তি অভিষেকের ব্যাক্তিগত সচিব সুমিত রায়! এই দৃশ্য প্রমাণ করে যে, পুরো ঘটনাটি আগে থেকেই নির্ধারিত ছিল।

আরও পড়ুনঃ হকারদের টাকা তোলার অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তে পুলিশ

​বিক্ষোভের আড়ালে ‘ষড়যন্ত্র’

ঘটনার সময় সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে ‘চোর, চোর ‘ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। জনরোষের সেই উত্তপ্ত পরিস্থিতিকে কাজে লাগিয়ে, আগে থেকে ওত পেতে থাকা কিছু তৃণমূল কর্মী ডিম ছোড়ার ঘটনাটি ঘটায় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের মতে, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মাঝে পরিকল্পিতভাবে ডিম ছুড়ে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছিল।এই নিয়ে ব্যাপক প্রচার পেয়ে সুপরিকল্পিতভাবে নতুন সরকারের নামে মিথ্যা বদনাম করার পাশাপাশি আরো অনেক উদ্দেশ্য ছিল! পুলিশ তদন্তে নেমে তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেফতার করার পর, ​এই ঘটনা যে তৃণমূল কংগ্রেসকে আরও বিপাকে ফেলছে, তা বলাই বাহুল্য। ধৃতদের জেরা করে এই ষড়যন্ত্রের মূল হোতা কে, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলার মানুষ।

এই মুহূর্তে

আরও পড়ুন