বিশেষ প্রতিবেদন:
গত ১৪ অগস্ট সানি দেওলের ‘বঁটওয়ারা ১৯৪৭’-এর সঙ্গে জোর টক্কর দিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইমরান হাশমী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘আওয়ারাপন ২’। মুক্তির মাত্র দু’দিনেই ৫০ কোটির গণ্ডি পেরিয়ে ইতিমধ্যেই ১০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেছে ছবিটি। তবে বক্সঅফিস সাফল্যের পাশাপাশি ৪৭ বছর বয়সি ইমরানের সুঠাম চেহারা ও ফিটনেস নজর কেড়েছে অনুরাগীদের। ১৯ বছর আগের ইমরানের সঙ্গে বর্তমানের ইমরানের চেহারার পার্থক্য খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর।
ইমরান হাশমীর ডায়েট চার্ট
খাবারে খুব বেশি বৈচিত্র্য পছন্দ করেন না ইমরান। শুটিং হোক বা সফর—প্রতিদিনই নির্দিষ্ট ও সাদামাঠা রুটিন মেনে চলেন:
-
দিনের শুরু: সকাল ও বিকেলে দিনে দু’বার ঘি, নারকেল তেল ও কফি দিয়ে তৈরি বিশেষ ‘বুলেট কফি’ খান, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।
-
প্রাতরাশ: মিষ্টিআলু এবং চিকেন কিমা দেওয়া স্যালাড।
-
দুপুরের খাবার: ডাল, সবজি এবং রুটি (ভাত সাধারণত তিনি এড়িয়ে চলেন)।
-
রাতের খাবার: হালকা গ্রিল্ড চিকেন এবং সেদ্ধ বা সাঁতলানো সবজি।
-
যেগুলি ত্যাগ করেছেন: চিনি, ফল (উচ্চ শর্করার কারণে) এবং গমের তৈরি খাবার (গ্লুটেন অ্যালার্জির জন্য)। তবে আমের মরসুমে মাঝেমধ্যে আম খান।
আরও পড়ুনঃ বাংলার ‘শ্রমিক দিবস’! ২০২৬ সালের বিশ্বকর্মা পুজো; তারিখ, সময়সূচি ও উদযাপনের নানা দিক
ফিটনেস রুটিন ও চিট-মিল
ইমরান বর্তমানে দিনে ৬ বারের পরিবর্তে ৩-৪ বার প্রোটিন ও পরিমিত ফ্যাটযুক্ত খাবার খান। এর পাশাপাশি শরীরচর্চায় বজায় রেখেছেন কঠোর নিয়ম:
-
ওয়ার্কআউট: সপ্তাহে ৪ দিন ওয়েট ট্রেনিং (Weight Training), ২ দিন মিক্সড মার্শাল আর্ট (MMA) এবং প্রতিদিন নিয়ম করে ১ ঘণ্টা হাঁটা।
-
চিট-মিল (Cheat Meals): নিয়মকড়া ডায়েটের মাঝে ছাড় হিসেবে তিনি পছন্দ করেন সুশি, থাই ফুড এবং কাঁকড়া। এছাড়া মিষ্টির প্রতি ভালোবাসার খাতিরে মাঝেমাঝে চিনি ছাড়া তিরামিসু কিংবা রসমালাই উপভোগ করেন।


