Sunday, 26 April, 2026
26 April
HomeকলকাতাECI: হুমকি দিলে দ্রুত পদক্ষেপ করতে হবে, নইলে নজিরবিহীন শাস্তি!

ECI: হুমকি দিলে দ্রুত পদক্ষেপ করতে হবে, নইলে নজিরবিহীন শাস্তি!

কাউকে ছাড় দেওয়া হবে না। তাই এই সমস্ত ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করতে হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দ্বিতীয় দফার ভোটের আগে কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনার পুলিশ এবং নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশন। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে হওয়া এই বৈঠকে পারস্পরিক সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে। কমিশন সূত্রে খবর, ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কলকাতার পুলিশ কমিশনার (সিপি), পুলিশ সুপার (এসপি), ওসি, আইসি-সহ সব পুলিশ আধিকারিকদের কড়া বার্তা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বোমাবাজিতে উত্তপ্ত জগদ্দল, নিরাপত্তা নিয়ে আতঙ্কে ভোটাররা

কমিশন সূত্রে জানা গিয়‌েছে, নিজেদের এলাকার মধ্যে যদি কোনও বিস্ফোরক উদ্ধার হয় বা কেউ ভয় দেখানোর কৌশল অবলম্বন করে, তা হলে সংশ্লিষ্ট ওসি বা আইসি-কে নজিরবিহীন পরিণতির মুখে পড়তে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। তাই এই সমস্ত ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করতে হবে।

আরও পড়ুনঃ ‘ভয়ঙ্কর খেলব ৪ তারিখ…জয় বাংলা’, হুমকি সাধারণ ভোটারদের, জানতে পেরেই বড় পদক্ষেপ কমিশনের

রবিবারের বৈঠকে ছিলেন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ ২৪ পরগনার ডিইও এবং পর্যবেক্ষকেরা। বৈঠকে ছিলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।

এই মুহূর্তে

আরও পড়ুন