Friday, 12 June, 2026
12 June
Homeদক্ষিণবঙ্গJagaddal: বোমাবাজিতে উত্তপ্ত জগদ্দল, নিরাপত্তা নিয়ে আতঙ্কে ভোটাররা

Jagaddal: বোমাবাজিতে উত্তপ্ত জগদ্দল, নিরাপত্তা নিয়ে আতঙ্কে ভোটাররা

বিকট শব্দে কেঁপে ওঠে গোটা পাড়া।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিধানসভা ভোটের আগে শেষ রবিবারে বোমাবাজির ঘটনায় শোরগোল পড়ল উত্তর ২৪ পরগনার জগদ্দলে। বিজেপির এক সক্রিয় কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুনঃ হাওড়ায় বিজেপি তৃণমূল সংঘর্ষে শুরু লাঠিচার্জ

জানা গিয়েছে, জগদ্দলের সক্রিয় বিজেপি কর্মী শিবু রায়ের বাড়ি লক্ষ্য করে ভোররাতে পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা পাড়া। খবর পেয়ে দ্রুত পৌঁছয় জগদ্দল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বোমার নমুনা সংগ্রহ করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে শনিবারই শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এই ঘটনা।

বোমাবাজিকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। জগদ্দলের বিজেপি প্রার্থী ডাঃ রাজেশ কুমার বলেন, “তৃণমূল হেরে যাওয়ার ভয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে। আমরা প্রশাসন ও নির্বাচন কমিশন—সব স্তরেই অভিযোগ জানাচ্ছি। কর্মীদের আশাহত না হওয়ার আবেদন করেছি।”

আরও পড়ুনঃ PSC সদস্য অভিনেতা দিগন্ত তৃণমূলের মঞ্চে কেন!

অভিযোগ অস্বীকার করে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমর পাঠক বলেন, “আমাদের এলাকা চিরকালই শান্তিপ্রিয়। এটা বিজেপির পরিকল্পিত নাটক। ভোটারদের ভয় দেখিয়ে ভোট করাতে ওরা নিজেরাই এই বাতাবরণ তৈরি করছে।”

পুলিশ গিয়ে তখনকার মতো পরিস্থিতি সামাল দিলেও আতঙ্কে ভোটাররা। সোমবার প্রচার শেষ। তার আগে শেষ রবিবারে জনসংযোগে মাঠে নেমেছে সব পক্ষই। সেই সময় এই বোমাবাজির ঘটনায় সাধারণ মানুষজন আতঙ্কিত। স্থানীয় বাসিন্দাদের একটাই প্রশ্ন, এমন পরিস্থিতি হলে ভোটের দিন বুথে গিয়ে ভোট দেবেন কীভাবে?

এই মুহূর্তে

আরও পড়ুন