Monday, 27 April, 2026
27 April
HomeকলকাতাPM Modi: ফের বঙ্গে মোদী! আগামীকাল উত্তর কলকাতায় শোভাবাজারের বিকে পাল অ্যাভিনিউ...

PM Modi: ফের বঙ্গে মোদী! আগামীকাল উত্তর কলকাতায় শোভাবাজারের বিকে পাল অ্যাভিনিউ থেকে খান্না ক্রসিং হাই-ভোল্টেজ রোড শো প্রধানমন্ত্রীর

উত্তর কলকাতায় বিজেপির প্রার্থীদের সমর্থনে একটি বর্ণাঢ্য রোড শো করবেন মোদী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষলগ্নে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লি ফিরে গেলেও, মাত্র এক দিনের বিরতিতেই রবিবার, ২৬ এপ্রিল তিনি ফের প্রচারে নামছেন। এ বার তাঁর কর্মসূচি মূলত খাস কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে।

আরও পড়ুনঃ হাড্ডাহাড্ডি লড়াই, লড়াই হবে সেয়ানে-সেয়ানে; পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চুলচেরা বিশ্লেষণ

রবিবার বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ উত্তর কলকাতায় বিজেপির প্রার্থীদের সমর্থনে একটি বর্ণাঢ্য রোড শো করবেন মোদী। শোভাবাজারের বিকে পাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে এই মিছিল খান্না ক্রসিং পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এই কর্মসূচি শেষ হওয়ার সম্ভাবনা। প্রধানমন্ত্রীর এই রোড শোকে কেন্দ্র করে রবিবার বিকেলের দিকে শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই গত ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রথম দফায় ৯২.৮৮ শতাংশ ভোট পড়েছিল, যা বেশ তাৎপর্যপূর্ণ। বুধবার, ২৯ এপ্রিল দ্বিতীয় তথা চূড়ান্ত দফায় বাকি ১৪২টি আসনে ভোট রয়েছে। এই ভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশন কড়া নজরদারির ব্যবস্থা করেছে, মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুনঃ ‘২ কোটি দিচ্ছি…’, কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় TMC MLA, গালিগালাজ পুলিশকে

গত কয়েক সপ্তাহ ধরেই প্রধানমন্ত্রীর বঙ্গ সফর ছিল ঘনঘন। পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দীর্ঘ দিন ধরে রাজ্যে অবস্থান করে প্রচারের হাল ধরেছেন। এক দিনের ব্যবধানে পুনরায় প্রধানমন্ত্রীর কলকাতায় আগমন এবং রোড শো-র কর্মসূচি নিঃসন্দেহে শেষ মুহূর্তের প্রচারে বিজেপিকে অনেকটাই অক্সিজেন জোগাবে বলে রাজনৈতিক মহলের ধারণা।

শুক্রবার পানিহাটির সভা থেকে আরজি কর-কাণ্ড নিয়ে সরব হয়েছিলেন মোদী। রবিবার শহরের বুকে রোড শো থেকে তিনি নতুন কোনও বার্তা দেন কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ও পিছিয়ে নেই; শনিবার নিজের কেন্দ্র ভবানীপুরে পর পর দু’টি জনসভা করে পাল্টা প্রচার চালিয়েছেন তিনি। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটের আগে দুই প্রধান প্রতিপক্ষের প্রচারের লড়াই এখন চরম পর্যায়ে।

এই মুহূর্তে

আরও পড়ুন