Sunday, 21 June, 2026
21 June
Homeসমস্তRain Alert: দক্ষিণবঙ্গবাসী বৃষ্টি আসছে; আগামী ১-৩ ঘন্টার জন্য আবহাওয়া আপডেটটি কার্যকর...

Rain Alert: দক্ষিণবঙ্গবাসী বৃষ্টি আসছে; আগামী ১-৩ ঘন্টার জন্য আবহাওয়া আপডেটটি কার্যকর থাকবে

আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তন হতে পারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আবহাওয়া সতর্কতা দৈনিক তাৎক্ষণিক আপডেট। আগামী ১-৩ ঘন্টার জন্য আবহাওয়া আপডেট টি কার্যকর থাকবে।

আরও পড়ুনঃ ‘আমার বাবা ঠোঁটকাটা’; শুধু একদিন কেন, রোজ হয়ে উঠুক ফাদার্স ডে

জেলা: হুগলি

সর্বশেষ আপডেট অনুয়ায়ী পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে বৃষ্টিপাত হচ্ছে বর্তমান সময় থেকে পরবর্তী ১-৩ ঘন্টার মধ্যে হুগলি জেলার বেশ কিছু অঞ্চলের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ১-৩ ঘন্টায় সম্ভাব্য প্রভাবিত অঞ্চলসমূহ ধনিয়াখালি, পান্ডুয়া, তারকেশ্বর, হরিপাল, সিঙ্গুর, বনগড়, চন্ডীতলা, জাঙ্গিপাড়া, পোলবা দাদপুর, পুড়শুড়া ও তৎসংলগ্ন অঞ্চল

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় মহা উৎসব, তবে আবহাওয়ার দিকেও থাকুক নজর!

আজ (২১ জুন) আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বড় আকারে বিভিন্ন যোগ কর্মসূচি ও উৎসবের আয়োজন করা হয়েছে। সকালের আবহাওয়া তুলনামূলকভাবে অনুকূল থাকলেও দিনের অগ্রগতির সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

বর্তমানে উত্তরবঙ্গ সংলগ্ন এলাকা ও ঝাড়খণ্ডের নিকটবর্তী অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে।

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সম্ভাব্য আবহাওয়া:

সকাল: আংশিক মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির সম্ভাবনা ৩৫%

দুপুর: মেঘের পরিমাণ বৃদ্ধি, বৃষ্টির সম্ভাবনা ৪৮%

সন্ধ্যা: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ৫৫%

রাত: বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা ৬৫%

রিয়েল ফিল (অস্বস্তি সূচক): দুপুরের দিকে ৪৬°C পর্যন্ত পৌঁছাতে পারে

আরও পড়ুনঃ “এ শুধু গানের দিন…”; বিশ্ব সঙ্গীত দিবসে সকলকে বঙ্গবার্তার শুভেচ্ছা

অপ্রয়োজনে বাইরে বেরোবেন না, গাছের নিচে আশ্রয় নেবেন না, খোলা জায়গায় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, বিদ্যুতের খুঁটি বা তার থেকে দূরে থাকুন। আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তন হতে পারে।

সবাইকে আন্তর্জাতিক যোগ দিবসের আন্তরিক শুভেচ্ছা। সুস্থ শরীর, শান্ত মন এবং সচেতন আবহাওয়া প্রস্তুতির মাধ্যমে কাটুক আজকের দিন।

 

এই মুহূর্তে

আরও পড়ুন