বর্তমানে দক্ষিণবঙ্গের স্থলভাগের খুব কাছাকাছি অবস্থান করছে গভীর নিম্নচাপের কেন্দ্র। এর প্রভাবে উপকূলবর্তী একাধিক অঞ্চলে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ দুপুরেই বাংলায় এন্ট্রি অতি গভীর নিম্নচাপের! দুর্যোগের আশঙ্কা
যে জেলাগুলিতে বৃষ্টির দাপট ধীরে ধীরে বাড়তে পারে:
দক্ষিণ ২৪ পরগনা
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম
এছাড়াও,
কলকাতা
হাওড়া
হুগলি
উত্তর ২৪ পরগনা
আরও পড়ুনঃ যন্তর মন্তর থেকে পাঞ্জাব; রাজনৈতিক অঙ্ক বদলে দিতে পারে কি ককরোচ জনতা পার্টি?
এই জেলাগুলিতেও দফায় দফায় হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উপকূলবর্তী এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়া বইতে পারে। অপ্রয়োজনীয়ভাবে সমুদ্র বা নদীর তীরবর্তী এলাকায় যাওয়া থেকে বিরত থাকুন এবং প্রশাসনের নির্দেশ মেনে চলুন।


