দক্ষিণবঙ্গের দোরগোড়ায় গভীর নিম্নচাপ, উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা!
বর্তমানে বকখালির খুব কাছাকাছি অবস্থান করছে একটি গভীর নিম্নচাপ, যা ক্রমশ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের দরজায় কড়া নাড়ছে ক্রান্তীয় ঝড়; প্রবল দুর্যোগের সতর্কতা
সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে যেসব জেলায়:
দক্ষিণ ২৪ পরগনা
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম
আরও পড়ুনঃ রাজ্যের স্কুল শিক্ষায় নতুন পরিবর্তনের ঘোষণা, বায়োমেট্রিক উপস্থিতি চালু করবে সরকার
এই জেলাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ৪০–৬০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই এলাকাগুলিতে ৩০–৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়াও বইতে পারে।
উপকূলবর্তী ও নিচু এলাকায় বসবাসকারী সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। অপ্রয়োজনীয় বাইরে বেরোনো এড়িয়ে চলুন এবং আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখুন।


