Wednesday, 10 June, 2026
10 June
Homeদক্ষিণবঙ্গSabyasachi Dutta: রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য; তোলাবাজি মামলায় গ্রেফতার সব্যসাচী দত্ত

Sabyasachi Dutta: রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য; তোলাবাজি মামলায় গ্রেফতার সব্যসাচী দত্ত

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে একাধিক আর্থিক অনিয়ম ও তোলাবাজির অভিযোগ নিয়ে তদন্ত চলছিল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মাঝারাতে বড় খবর! বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র তথা ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। কোটি টাকার তোলাবাজির অভিযোগকে কেন্দ্র করে এই গ্রেফতারি ঘিরে গভীর রাতেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ অতীত বামেরা! এবার আর বামেরা নয়, রেলের কাছে হকারদের হয়ে জমা পড়ল চিঠি

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে একাধিক আর্থিক অনিয়ম ও তোলাবাজির অভিযোগ নিয়ে তদন্ত চলছিল। সেই তদন্তের ভিত্তিতেই শনিবার গভীর রাতে পদক্ষেপ করে বিধাননগর উত্তর থানার পুলিশ। এরপর সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয়। যদিও এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিতভাবে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে চাপ বাড়তে পারে। কারণ সব্যসাচী দত্ত দীর্ঘদিন ধরেই বিধাননগর এলাকার পরিচিত রাজনৈতিক মুখ। পুর প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পাশাপাশি সংগঠনের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা ছিল তাঁর।

আরও পড়ুনঃ মঙ্গলেই অমঙ্গলের সম্ভবনা; নোটিস দিতে কালীঘাটের বাড়িতে CID

উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন এলাকায় তোলাবাজি, দুর্নীতি এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসছে। সেই আবহেই সব্যসাচী দত্তের গ্রেফতারি নতুন করে জোর রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।

এদিকে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে যে, বর্তমানে সুজিত এবং সব্যসাচী—দু’জনেই জেলে। বিরোধী শিবির এই ঘটনাকে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

তবে সব্যসাচী দত্ত বা তাঁর আইনজীবীর পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা, তদন্তের অগ্রগতি এবং পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

 

এই মুহূর্তে

আরও পড়ুন