Wednesday, 10 June, 2026
10 June
HomeদেশMamata Banerjee: পরিস্থিতি বেগতিক, ভিটে হারা মমতা! ঠিকানাহীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস

Mamata Banerjee: পরিস্থিতি বেগতিক, ভিটে হারা মমতা! ঠিকানাহীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস

ঠিকানাহীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

এবার দিল্লির সদর দফতরও হাতছাড়া হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। ২০ ডক্টর রাজেন্দ্র প্রসাদ রোড অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজধানীর সদর দফতর। মাত্র কয়েক মাস আগেই এই অফিস চালু হয়েছে। কিন্তু তৃণমূলের সাংসদ দল ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার এই পার্টি অফিস ও হাত ছাড়া হতে চলেছে। কারণ এই পার্টি অফিসের বাড়ি পার্থ ভৌমিকের নামে বরাদ্দ ছিল। এতদিন দলকে নিজের বাড়ি পার্টি অফিস হিসেবে ব্যবহার করার জন্য দিয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ নিখুঁত টাইমিং, চরম পলিটিক্যাল ট্র্যাপ! সংসদেও ভাঙল তৃণমূল

এবার বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে NDA তে সামিল হওয়ার পর সেই অফিস যে তৃণমূলের হাতে থাকবে না, তা স্পষ্ট। সূত্রের খবর, ইতিমধ্যেই নিজের বাড়ি ফেরত চেয়েছেন পার্থ। আর এই পরিস্থিতির আঁচ বুঝে আগে থেকেই বাড়ির ভেতর থেকে অনেক আসবাব সরিয়ে নিয়েছে তৃণমূল। ফলে দিল্লির রাজনীতিতে আপাতত ঠিকানাহীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুনঃ অন্য দলের জন্য বিজেপির দরজা এবার খুলে দেওয়ার পক্ষে সওয়াল করলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল

প্রসঙ্গত,  গত ৩ জুন আনুষ্ঠানিক ভাঙনের পালা শুরু হয়েছিল তৃণমূলে। সোমবার সেই ফাটল আরও চওড়া হয়। বিধানসভা আগেই হাতছাড়া হয়েছিল। এবার লোকসভাতেও ধাক্কা খেতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদীয় দলও নিয়ন্ত্রণের বাইরে। রবিবার রাতে দিল্লির কোনও এক গোপন ঠিকানায় বৈঠকে বসেছিলেন তৃণমূলের বিদ্রোহীরা। সোমবার দুপুরে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে আরও একপ্রস্ত বৈঠক। আর তারপরই সব কিছু জলের মতো স্বচ্ছ হয়ে যায়। বেশিরভাগ সাংসদই NDAতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। হাতে রয়েছেন ৮ জন।

এই মুহূর্তে

আরও পড়ুন