গত কাতার বিশ্বকাপে দাপুটে ফুটবল খেলেও চূড়ান্ত সাফল্য আসেনি। আটকে যেতে হয়েছিল লিওনেল মেসিদের আর্জেন্টিনার কাছে। সেই হতাশা কাটিয়ে এবারের এই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করাই প্রধান লক্ষ্য সকলের। সেই মর্মে গত কয়েকদিন আগেই জাপানের মুখোমুখি হয়েছিল ডাচ ব্রিগেড। সম্পূর্ণ সময়ের শেষে অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল সেই ম্যাচ। সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে তৎপর ছিল রোনাল্ড কোম্যানের নেদারল্যান্ডস। সূচি অনুযায়ী শনিবার রাতে তারা দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল সুইডেনের বিপক্ষে।
আরও পড়ুনঃ জারি হল লাল-কমলা সতর্কতা; আবার প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা
সম্পূর্ণ সময়ের শেষে ৫-১ গোলের ব্যবধানে জয় পায় ভ্যান ডাইকরা। দলের হয়ে জোড়া গোল পান ব্রায়ান ব্রোবি। এছাড়াও একটি করে গোল পান ক্রডি গাপকো। একটি গোল সামারভিলের। অন্যদিকে, সুইডেনের হয়ে ব্যবধান কমান অ্যান্টনি এলানগা। এই ম্যাচ জয়ের ফলে নিজেদের গ্ৰুপের শীর্ষে উঠে আসলো নেদারল্যান্ডস। তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে সুইডেন। উল্লেখ্য, ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট দাপুটে ফুটবল খেলতে দেখা গিয়েছিল নেদারল্যান্ডসের খেলোয়াড়দের। প্রথম কোয়ার্টারের শুরুতেই ব্রোবির গোলে এগিয়ে যায় ডাচরা। তারপর দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ও তাঁর পা থেকেই আসে গোল।
আরও পড়ুনঃ সুরুচি সংঘে মহাপ্রলয়! বন্ধ হয়ে যাবে পুজো?
যারফলে প্রথমার্ধের শেষে দুইটি গোলের ব্যবধানে এগিয়ে ছিল নেদারল্যান্ডস। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ও বজায় ছিল সেই আক্রমণাত্মক মনোভাব। যারফলে এবার গোলের মুখ খুলতে খুব একটা অসুবিধা হয়নি গাপকোর। কিছু মিনিটের ব্যবধানে নিজের দ্বিতীয় গোল তুলে নেন গাপকো। তারপর সুইডেন ব্যবধান কমিয়ে প্রতিপক্ষের গোলে একবার বল ঠেলে দিলে ও তাদের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়ে যান সামরভিল।


