spot_img
Monday, 19 January, 2026
19 January
spot_img
HomeদেশTripura: "ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রীও"; জানালেন মানিক

Tripura: “ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রীও”; জানালেন মানিক

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ব্যুরো নিউজ, ত্রিপুরা:

পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত জনপ্রিয় কার্যক্রম ‘পরীক্ষা পে চর্চা’র’ অষ্টম পর্ব সম্প্রচারিত হয় সোমবার।

ত্রিপুরা রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় মহারাণী তুলসিবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই সুন্দর কার্যক্রমে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

আরও পড়ুন: House No 32: উদ্ধার ‘সন্দেহজনক’ কিছু হাড়গোড়! ফরেন্সিক পরীক্ষায় পাঠাল সিআইডি

মুখ্যমন্ত্রী বলেন, এই কার্যক্রমে পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা কমানো, ক্যারিয়ার নিয়ে সচেতনতা, মা-বাবাদের করণীয় সহ একাধিক বিষয়ে ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রশ্নাবলীর জবাব প্রদান করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Madhyamik Exam 2025: ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ

মুখ্যমন্ত্রী আরও বলেন, গ্রাম থেকে শহর সর্বত্র শিক্ষার আলো পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। একই সাথে প্রধানমন্ত্রীও ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন। যা ত্রিপুরার জন্য গর্বের বিষয়। সোমবার পরীক্ষা পে চর্চার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা আয়োজিত অষ্টম এডিশনে আগরতলার মহারানীর তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই কথাগুলোই বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

এই অনুষ্ঠানের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার, বিদ্যালয় শিক্ষা দপ্তর অধিকর্তা এন সি শর্মা সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীরা। ইভেনটি একাধিক প্লাটফর্ম জুড়ে সরাসরি সম্প্রচারিত প্রধানমন্ত্রীর জন্য পরীক্ষায় প্রস্তুতি, ট্রেস ম্যানেজমেন্ট এবং ব্যক্তিগত উন্নয়নের টিপস প্রদান করে দেশের তরুণদের সাথে সরাসরি যুক্ত হওয়ার একটি অনন্য সুযোগ প্রদান করে। অনুষ্ঠানের শেষে ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্র, ছাত্রীদের পড়াশুনায় সমৃদ্ধ করতে সাহায্য করবে।

এই মুহূর্তে

আরও পড়ুন